সারা বাংলাদেশের চায়ের দোকান গুলো আমার খুব প্রিয়। আমি প্রতিদিন রাস্তার পাশের চায়ের দোকান থেকে ৩/৪ বার চা-টা খাবো'ই। এই অভ্যাস আমার দীর্ঘ দিনের। দামী রেস্টুরেন্টের চা খেয়ে আরাম পাই না। কিন্তু সস্তা রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে এক আকাশ আনন্দ পাই। আমার অনেক দিনের ইচ্ছা ধারাবাহিক ভাবে ঢাকা শহরের চায়ের দোকান গুলো নিয়ে লিখব। সত্য কথা বলতে কি- এই সমস্ত চায়ের দোকান থেকে আমি অনেক রকম জ্ঞান সঞ্চয় করেছি। ঘন্টার পর ঘন্টা আমি চায়ের দোকানে পার করেছি। কখনও মধ্যদুপুর বেলা, কখনও ভর সন্ধ্যাবেলায়, কখনও বিকেলবেলায় আবার কখনও মধ্যরাত্রে।
আজ আমি একটা চায়ের দোকানের গল্প বলব। প্রায় তিন বছর এই চায়ের দোকানে আড্ডা দিয়েছি। এই চায়ের দোকান অবস্থিত বাগিচা মসজিদের কাছে। একদম রেললাইনের পাশে। সকাল থেকে রাত পর্যন্ত এই চায়ের দোকান খোলা থাকে। এই চায়ের দোকানটি আমার খুব পছন্দের। গ্রাম গ্রাম ভাব আছে। কিছুক্ষন পরপর ট্রেন যায়-আসে। রেললাইনের দুই পাশে বস্তি। হাজার রকম মানুষ প্রতিদিন এই দোকানে চা খেয়ে আসে। কত রকম মানুষের সাথে যে আমার পরিচয় হয়েছে- এই চায়ের দোকানে। তাদের কারো সাথে রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরে। গত দুই বছর ধরে এই চায়ের দোকানে আমার যাওয়া হয় না।
এই চায়ের দোকানটা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিচালনা করেন। মাঝে মাঝে তাদের ছেলেরাও সময় দেয়। এই দোকানে চা ছাড়াও কলা, রুটি, বিস্কুট সিগারেট পাওয়া যায়। আমি চুপ করে চায়ের দোকানের এক কোনায় বসে থাকতাম। এবং খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখতাম, তাদের কথা শুনতাম। এইভাবে দিনের পর দিন চলেছে। এক সময় এই চায়ের দোকানে আসা- সবার সাথে একটা সহজ সম্পর্ক হয়ে যায়। এদের মধ্যে আছে- রিকশাওয়ালা, রঙ মিস্ত্রী, সিএনজি চালক, তরকারী বিক্রেতা, ভ্যান গাড়ি চালক- নেশাগ্রস্ত লোকজন, টহল পুলিশ, কলেজে পড়া ছাত্র ইত্যাদি নানা পেশার মানুষের সাথে। আমি চুপ করে থেকে তাদের কথা শুনি। তাদের মন মানসিকতা বুঝতে চেষ্টা করি।
একবার এই চায়ের দোকানে একজনের সাথে আমার ঝগড়া হয়ে যায়। যার সাথে ঝগড়া হয় সে ছিল মস্তান। এই মস্তান আমাকে মারার জন্য দশ বারো জন ছেলে নিয়ে আসে। তাদের হাতে লাঠি, ক্ষুর আর লোহার রড। ভাগ্যক্রমে সেদিন বেঁচে যাই। যদিও এই মস্তান এখন আমাকে রাস্তায় দেখলে সালাম দেয়। একদিন সন্ধ্যায় এই চায়ের দোকানে বসে আছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে- এমন সময়, একজন মহিলা এসে এক লোকের উপর ঝাঁপিয়ে পড়লো। লোকটি বসে আরাম করে চা খাচ্ছিল। পরে জানতে পারলাম তারা স্বামী স্ত্রী । স্বামী তার স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করেছে। অন্য কোনো বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকে। চায়ের দোকানে গেলে কত রকম বিচিত্র মানুষ যে দেখা যায় !
একদিন সকালে চায়ের দোকানে গিয়ে দেখি- সরকারের লোক এসে চায়ের দোকানটি ভেঙ্গে দিয়েছে। চায়ের দোকানের মালিক সোলেমান ভাই- মাথায় হাত দিয়ে বসে আছে রেল লাইনের উপর। আমাকে দেখেই বলল- সাংবাদিক ভাই আমি শেষ। আমি বললাম- আপনি তো নিয়মিত পুলিশকে টাকা দিতেন। তাহলে আপনার দোকান ভাংল কেন ? ভাঙ্গা দোকান দুই দিনের মধ্যে আবার মেরামত করা হলো। জানতে পারলাম বছরে এক দুই বার সরকারী লোকজন এসে দোকান ভেঙ্গে দিয়ে যায়। সন্ধ্যার পর চায়ের দোকান খুব বেশী জমজমাট হয়। দেখতে ভালো লাগে। সবাই চা খায়, নানান রকম গল্প করে। কিছু মানুষ খুব'ই নোংরা ভাষায় কথা বলে। আমি তাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকি।
যখন আমি যুগান্তর পত্রিকায় কাজ করতাম- তখন আমাকে বলা হলো- চায়ের দোকান নিয়ে ফিচার হবে- তুমি ব্যস্ত একটা চায়ের দোকানের ছবি দাও। আমি এই সোলেমান ভাইয়ের চায়ের দোকানের ছবি দিয়েছিলাম। কিন্তু অফিস আমাকে বলেছিল- বনানী এলাকার চায়ের দোকানের ছবি। হা হা হা...ছবির গায়ে তো আর লেখা থাকে না, যে ছবি টা কোন এলাকার। এই চায়ের দোকানে বেশ কয়েকজন ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। বেশ কয়েক বছর তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল। এখন আমি তাদের শত্রু। ভয়াবহ শত্রু। এই সমস্ত শত্রুদের কথা অন্য কোনো লেখায় লিখব। অবশ্যই লিখব। লিখে লিখেই প্রতিশোধ নিবো। আমি কাউকে ছাড়বো না।
( চলবে...)
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।