ধরুন, আপনার স্ত্রী তার বাপের বাড়ি যাবার অনুমতি চাইলো। আপনি যদি না করেন, স্ত্রী বলবে, ” আমাকে তুমি চাকরাণী পাইছো? সারা জীবন সংসারের কাজকর্ম করেই যাচ্ছি। একদিন বাপের বাড়ি যেতে চাইলে, এটাও না করবে। পাইছো টা কি তুমি?”
আর অনুমতি চাওয়া মাত্রই, আপনি যদি হাসিমুখে অনুমতি দিয়ে দেন,
বউ বলবে, ” ও… আমি চলে গেলে, তুমি খুব খুশি। তাই না? এমন
একটা ভাব করছো যে, আমি বাপের বাড়ি গেলেই তুমি বাঁচো!” আপনার বউকে নিয়ে কোথাও যদি বেড়াতে না যান, বউ বলবে, ” আচ্ছা,
আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমারও তো ইচ্ছা হয়, মাঝে মাঝে বেড়াতে যাই, কোথাও থেকে ঘুরে আসি!”
আর আপনি যদি নিজে থেকেই বউকে নিয়ে বেড়াতে যাবার কথা বলেন,
বউ বলবে, ” তুমি ভাবছো, আমি কিছু বুঝি না? পার্কে, বিচে বেড়াতে গেলেই তো ওইখানে সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবে। এজন্যই বেড়াতে যাবার জন্য এত পাগল হইছো!”
আপনার স্ত্রী খুব সুন্দর করে সাজগোজ করলো। আপনি যদি কোন মন্তব্য না করেন, স্ত্রী বলবে, ” আমার দিকে তোমার কোন নজরই নেই! আমার
বয়স কি খুব বেশি হয়ে গেছে?” স্ত্রীর সাজগোজ দেখে যদি বলেন, ” ওয়াও! তোমাকে আজকে বোম্বের নায়িকা জরিনার চেয়েও সুন্দর লাগছে! আকাশের পরীরাও তোমাকে দেখলে লজ্জা পাবে! আমার কি সৌভাগ্য!” স্ত্রী বলবে, ” হয়েছে, হয়েছে, আর ন্যাকামি করতে হবে না! সারা দিন খোঁজ
খবর নাই। এখন আসছে ন্যাকামি করতে!”
আপনার বউ ৩ ঘন্টা ধরে স্টার জলসা দেখছে। আপনি খবর দেখার কথা মুখেও আনতে পারছেন না। আপনি হাসিমুখে বললেন, “ভালো, ভালো, দেখতে থাকো। আমি বাইরে থেকে ঘুরে আসি।” “তুমি আমাকে টিটকারি দিচ্ছো? রিমোট নাও। আর কোন দিন টিভির সামনে আসবো না!” আর আপনি যদি বউকে বলেন, “দাও তো, খবরটা দেখি” বউ বলবে, “সারাদিন সংসারের কাজ করি। এখন একটু টিভি দেখছি! এটাও তোমার সহ্য হচ্ছে না।”
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।