somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ডি জে পার্টি

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডি জে পার্টি অসহ্য। খুব অসহ্য। আজকাল গায়ে হলুদের অনুষ্ঠান যেন ডি জে ছাড়া সম্ভবই নয়। একটা ছেলে ( ডিজে) বিকট সব গান বাজনা চালায় ( বেশীর ভাগই হিন্দি গান) মাইক্রোফোন দিয়ে মাঝে মাঝে কি যেন বলে- নিজে নাচে অন্যদেরও নাচায়। তখন নানান রকম লাল নীল বাতি জ্বলে নিভে। একদল তরুন তরুনী তখন হাত বা ছুড়ে নাচানাচি করে। হিন্দি সিনেমা নাটক দেখে দেখে তারা শিখেছে। এটা কি রকম আনন্দ আমি বুঝি না। আসল আনন্দ বাদ দিয়ে নতুন প্রজন্ম নকল আনন্দ নিয়ে লাফালাফি করছে। আমি জানি, উঠতি বড়লোকের ধনীর টিনেজার ছেলে-মেয়েরা এই ডি জে পার্টির আয়োজক। ঝাঁটা পিটা করে আমাদের দেশ থেকে এই ডিজে দূর করতে হবে।

ডিজে তার যন্ত্রপাতি চালানোর সময় মুখের ভাব ভঙ্গি এমন করে- যা দেখলেই জুতা খুলে মারতে ইচ্ছা করে। কেনরে ভাই, হারমোনিয়াম তবলা আর গিটার বাজিয়ে কি গান বাজনা করা যায় না। সহজ সরল সুন্দর ভাবে ? এরকম বিকট সব মিউজিকের সাথে- বাঁকা তেড়া ভাবে হাত-পা নাচালেই কি আধুনিক হওয়া যায়? যদি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে এরকম কুৎসিত গান বাজনা না করা হয়- তাহলে সমস্যাটা কোথায়? আপনার অনেক টাকা আছে- এটা বুঝানোর জন্য কি ডিকে পার্টি করতে হবে? ডিজের নামে রাজধানীর বিভিন্ন পাঁচতারা হোটেলগুলোতেও চলে নানা বীভৎস অনুষ্ঠান। প্রতিরাতেই বেশ কিছু কমিউনিটি সেন্টার, সামাজিক ক্লাব ও পাঁচ তারকা হোটেলে চলে এ ধরনের পাটি। আর ডিজে পার্টির অবিচ্ছেদ্য অংশ হিসেবে এখানে আসা যুবক-যুবতীরা মেতে ওঠে জমজমাট সিসা, মদ ও ইয়াবা সেবনে।

আমরা তো বাঙ্গালী। কেন বিদেশীদের দেখে আমরা তা নকল করবো? আমাদের তো সুন্দর একটা ইতিহাস আছে। গ্রাম দেশে কিভাবে বিয়ে হতো- তা কি আপনারা ভুলে গেছেন? আমি মনে করি, হিন্দি নাটক সিনেমা দেখে-দেখে ছেলে-মেয়েদের আজ এই অবস্থা। সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। শুধু টিনএজ নয় বিভিন্ন বয়সীদের কাছেও ডিজে পার্টি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। আগে শুধু বিশেষ দিবসগুলোতে বিশেষভাবে ডিজে পার্টির আয়োজন করা হতো। আর সেই ডিজে পার্টি শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন তা বাইরে ছড়িয়ে গেছে। খোলা জায়গাতেও এখন ডিজে পার্টির আয়োজন করা হয়।

নেট থেকে জানতে পারি- ডিজে মানে হলো- ডিজে ইংরেজি শব্দ। যার মূল অর্থ করলে দাঁড়ায় ডিস্ক জকি। একজন ব্যক্তি যখন তার সংগ্রহে দেশি-বিদেশি গান নিজের পছন্দমতো আয়োজিত কোনো অনুষ্ঠানে অতিথির উদ্দেশে প্লে করে তখন তাকে ডিজে বলা হয়। আর ওই গানের তালে তালে অতিথি তার মনের অনুভূতি নৃত্যের মাধ্যমে প্রকাশ করতে পারে। ডিজেরা মিউজিক প্লে করেন বিশেষ একটি ডিস প্লেয়ারের মাধ্যমে। নিকষ কালো অন্ধকারের মাঝে লেজার লাইটের ঝলকানি। হিন্দি ও ইংরেজি পপ গানের কান ফাটানো শব্দ। এর মধ্যে সিসা আর সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হওয়ার জোগাড়। আর নেশার ঘোরে চলছে বেসামাল তরুণ-তরুণীদের উন্মাতাল নাচ। একজন চিয়ার্স গার্ল, প্রথম দিকে ডিজে পার্টিতে পার নাইট হাজার-বারো’শ পেতাম। এখন পাই আড়াই থেকে তিন হাজার। ডিজে পার্টি হয় গভীর রাতে। রাত জাগার জন্য আর ফিগার ঠিক রাখার জন্য ইয়াবা খাওয়া শুরু করি। ইয়াবার খরচ যোগাতে আমাকে অনৈতিক কাজও করতে হয়।রাতভর চলা ডিজে পার্টির রঙচঙে চিয়ার্সগার্লদের সিংহভাগের জীবন কাহিনী অনেকটা এমনই।

[


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুযায়ী রাজধানীতে কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে পুলিশের অনুমোদন নিতে হয়। অুনুষ্ঠানের প্রকৃতি বিবেচনা করে সন্তুষ্ট হলে অনুমতি দেয় পুলিশ। মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ডিজে পার্টিগুলো পুলিশের অনুমোদনের তোয়াক্কা করে না। তারা কোনো না কোনো প্রভাবশালীকে ম্যানেজ করে তার ছত্রছায়ায় অনুষ্ঠান আয়োজন করে। আর পাঁচ তারকা হোটেলে ডিজে পার্টি আয়োজিত হলে সেখানে অবস্থানরত বিদেশী অতিথিদের বিষয়টি বিবেচনা করে পুলিশকে নীরব থাকতে হয়।

নগরজীবনের ব্যস্ততা ও নানাবিধ হতাশা ভুলতে অনেকেই ছুটছেন ডিজে ক্লাবে। এখানে মিউজিকের তালে তালে এক মায়ানগরীতে ভাসে সবাই। বিশাল স্পিকার থেকে ভেসে আসে বুক কাঁপানো সুর। কানে হেডফো চোখের সামনে রাখা ডিস্ক প্লেয়ারে চলে ডিজেদের দক্ষ হাতের জাদু। আঙুলের নিয়ন্ত্রণে চলে ভিন্ন ধরনের মিউজিকের খেলা। ডিস্ক জকির বাজনার জাদুতে মোহাচ্ছন্ন হয়ে নাচে এক দল মানুষ। এদের বেশিরভাগই তরুণ। চোখ ধাঁধানো আলো-আঁধারির খেলায় হারিয়ে যায় সব বেদনা ও হতাশা। অভিজাত ও উচ্চবিত্ত পরিবারের ছেলেদের অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ-ফুর্তি করতে ডিজে পার্টিতে আসে। আবার অনেকে আসে একাকী। একাকী যারা আসে, তাদের জন্যই পার্টিতে থাকে চিয়ার্স গার্লরা। পয়সাওয়ালা পুরুষরাই থাকে চিয়ার্সগার্লদের মূল টার্গেট। আয়োজকরাই ইশারায় চিয়ার্সগার্লদরে চিনিয়ে দেয় মালদার পুরুষকে। ব্যাস, তাকে টার্গেট করেই এগিয়ে যায় একেকজন স্বল্পবসনা চিয়ার্সগার্ল। নাচের নামে একটু একটু করে বাড়ায় ঘনিষ্ঠতা।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×