somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শীতের পিঠা

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে শীত মওসুম মানে পিঠাপুলি, ক্ষির-পায়েস ইত্যাদি খাওয়ার ধুম। আমাদের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ পিঠা। বাংলাদেশে এখনো পিঠা তৈরি হয় প্রায় দেড়শ' রকমের। একেক পিঠা তৈরি হয় একেক ধরনের উপাদানে। ফুল পিঠা, দুধ পিঠা, জামাই পিঠা, পাতা পিঠা, বিবিখানা পিঠা, সাজ পিঠা, তাল পিঠা, পাটা পিঠা, মুঠা পিঠা, লবঙ্গ পিঠা, ছিটা পিঠা, চষি পিঠা, ঝাল পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ক্ষীরকুলি, গোকুল, গোলাপ ফুল, লবঙ্গ লতিকা, ঝুড়ি পিঠা, ফুলকুচি পিঠা ছাড়াও বাহারি নামের আরো অনেক পিঠা রয়েছে।

অলসতার মাঝেও যদি খানিকটা সময় বের করে নিয়ে শীতের পীঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু মন্দ হবে না। তীব্র শীতে ধোঁয়া ওঠা পিঠা ভাবলেই জিভে জল চলে আসে। আগে শীতের এই পিঠা উত্সবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি মহাধুম পড়ে যেতো। বাড়িতে আসতো জামাই-ঝি আর নতুন কুটুম। আগের মতো গাঁও-গ্রামে বাড়ি বাড়ি এখন আর পিঠা উত্সব হয় না। ভারতের কিছু কিছু এলাকায় পিঠার প্রচলন থাকলেও এটা বাঙালীর নিজস্ব খাবার।” পিঠা তৈরি হয় সাধারনত নতুন ধানের চালের গুড়া ও গুড় দিয়ে। অনেক সময় এর সঙ্গে দরকার হয় নারিকেল আর ভাজার জন্য তেল। তবে বর্তমানে ময়দা বা চিনি দিয়েও পিঠা তৈরি করা হচ্ছে।

জার্মানিতে এক রাজনীতিক বলেছিলেন, ‘জার্র্মানিতে প্রায় ৪০ রকম কেক পাওয়া যায়। তোমার দেশে ক’ধরনের কেক আছে?’ মওলানা ভাসানী জবাবে বলেছিলেন, ‘আমার বাংলাদেশে নব্বই রকম পিঠা বা কেক আছে।’ এর পর মওলানা ভাসানী যখন এসব পিঠার নাম বলতে শুরু করেন, তখন সেই জার্মান রাজনীতিক বিস্ময়ে অভিভূত হন। আমার ধারণা, দেশে ও বিদেশে পিঠা বাজারজাতকরণের মাধ্যমে আমরা বিপুল মুদ্রা অর্জন করতে পারি। একই সঙ্গে বাঙালীর পিঠা ছড়িয়ে পড়বে দেশ হতে দেশান্তরে।

চুলা থেকে সদ্য নামানো গরম গরম ধোঁয়া ওঠা চিতই পিঠার স্বাদও কিন্তু অসাধারণ। আর তার সঙ্গে যদি ধনেপাতার চাটনি বা মাংসের ঝোল হয় তাহলে তো সোনায় সোহাগা। মনে হবে সারাদিন আর অন্য কোনো খাবারের দরকারই নেই। এই চিতই পিঠাই আবার সারা রাত দুধ আর গুড়ের রসে ডুবিয়ে রেখে বানানো হয় দুধ চিতই বা রস পিঠা। সারা রাত রসে ডুবে একেকটা পিঠা ফুলে রসে টসটসে হয়ে যায়। সকালবেলা এ পিঠার এক টুকরো মুখে ভরলেই পুরো মুখ মিস্টি রসে ভরে যায়। কি যে দারুণ এর স্বাদ তা না খেলে লিখে ঠিক বোঝানো যাবে না!

শীতের সময় লন্ডন কিংবা নিউইয়র্কেও প্রবাসী বাঙালীরা ঘটা করে পিঠা উৎসবের আয়োজন করছে। এটা কোন উদ্দেশ্যপ্রণোদিত বা পরিকল্পিত অনুষ্ঠান নয়; বরং অন্তরের টানে স্বতঃস্ফূর্তভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে হাজার হাজার বাঙালী শরিক হচ্ছে। আমাদের কোন ‘জাতীয় পিঠার’ নাম আজ অবধি ঘোষণা করা হয়নি; যদি করা হয়, তবে ভাপা পিঠা নিঃসন্দেহে আমাদের ‘জাতীয় পিঠার’ মর্যাদা লাভ করবে। শীতের সময় রাজধানীর প্রতিটি এলাকায় রাস্তার পাশে ভাপা পিঠা বিক্রির অস্থায়ী দোকান গড়ে ওঠে। আমি সাধারণ নিম্নবিত্ত পরিবারের বেশ কিছু বৃদ্ধ ও তরুণ দম্পতিকে জানি যারা ভাপা পিঠা বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত; শীতের সময় ভাপা পিঠা বিক্রি করে যাদের অতিরিক্ত কিছু অর্থ উপার্জন হয়।

পিঠাকে ঘিরে পল্লী মায়ের কোল কবিতায় বাংলাদেশের বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন, “ পৌষ পার্বণে পিঠা খেতে বসি খুশীতে বিষম খেয়ে/ আরও উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×