somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বুদ্ধি এবং স্মার্টনেস

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে সফল হওয়ার জন্য স্মার্টনেসের বিকল্প নেই। কর্মক্ষেত্রে যত স্মার্ট হওয়া যাবে তত দ্রুত পদোন্নতি ঘটবে। পর্যাপ্ত ঘুম স্বাস্থকর মস্তিষ্কের পূর্বশর্ত। যদি সৃজনশীল মন অথবা প্রখর স্মৃতিশক্তি পেতে চান, তবে রাতে একটি ভাল ঘুম দিন। ৬ ঘন্টার কম ঘুম বেশিরভাগ মানুষেরই শরীরের চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ ৬-৯ ঘন্টার মধ্যেই ঘুম হওয়া উত্তম। পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের অনেক কোষ ধ্বংস হয়ে যায়। বিষয়টি কিন্তু সাংঘাতিক! কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে চেষ্টা করুন, নিজের মাতৃভাষাকে ভালোভাবে আয়ত্বকরে শব্দভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করুন। বর্তমান ফ্যাশন অনুযায়ী পোশাক পরুন।

নতুন কিছু শিখলে আপনার বুদ্ধি এবং স্মার্টনেস্‌ দুটোই বাড়ে। আপনি যতো বেশি শিখবেন, জানবেন আপনার মস্তিষ্কের চর্চাও ততো বেশি হবে এবং এর কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যখন যেখানে থাকবেন তখন শুধু সেখানেই মোনযোগ রাখুন, আবার পরিবার বা বুন্ধু মহলে থাকা অবস্থায় তখন শুধু তাদের সাথেই সময় কাটান। আপনাকে অবশ্যই নিজের উপর আস্থা রাখুন, বিশ্বাস আনুন। একজন ব্যক্তিত্ববান মানুষই পারে অন্যের কৃতিত্বকে স্বীকৃতি দিতে। আপনার শরীর থেকে যেন কোন দুর্গন্ধ না বের হয়, সেদিকে খেয়াল রাখুন। লাজুক মানুষরা নতুন মানুষের সঙ্গে কথা বলা শুরু করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না।

ছোটদের স্নেহ দিন এবং বড়দের শ্রদ্ধা করুন। যে ব্যক্তি নিজের চেয়ে ছোট পদের ব্যক্তিদের সাথে ভালো আচরণ করেন না, তিনি কখোনোই একজন ভালোমানুষ হিসাবে গণ্য হতে পারেন না। খুব দামী পোশাক পরিধান করে সবসময় সেজেগুজে থাকলেই স্মার্টনেট আসবে তা কিন্তু নয়। শরীরের পোশাক যেমনই হোক, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়ত্ব করুন শৃজনশীলভাবে কথা বলার অভ্যাস। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে সাবলীলভাবে কথা বলতে পারেন তাহলে সকলে অবশ্যই আপনার কথার মূল্য দিতে বাধ্য থাকবেন।

আপনি অন্যের চোখ দিয়ে নিজের দিকে তাকান। তাইলেই বুঝা যাবে, কেমন হলে ভালো হয়। টিএসসি'তে একটা শুদ্ধ উচ্চারনের কোর্স করে নিতে পারেন। ৬০০-৭০০ টাকার কোর্স টা সত্যিই কাজের। শয়তান না হলে লিডার হওয়া যায় না।সব জায়গায় লিডার হওয়ার দরকার নাই। নিজের গোপন বিষয় কখন কার সাথে শেয়ার করবেন- ঠাণ্ডা মাথায় ভেবে নিজেই সিদ্ধান্ত নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে পরে কী হতে পারে, তা নিয়ে একটু মাথা খাটালে ভালো হয়। দলাদলি থাকবেই। আপনি কৌশলে দলবাজি থেকে দূরে থাকুন। আব্রাহাম লিংকন এর মতে “পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”। বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত।

একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখ ফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্যাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “বেলুন রঙয়ের জন্য আকাশে ঊরে না, বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জীবনেও একথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা। আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজে সফল।

ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে – আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। সোনা গলিয়ে অলংকার হয়। ধাতু পিটিয়ে পাত্র তৈরী হয়। পাথর কেটে মূতি গড়া হয়। তাই জীবনে যত কষ্ট পাবেন, ততই খাটিঁ ও দামী হবেন। মনোবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব তার স্বকীয় বংশগতি ও পরিবেশের যৌথ ফলাফল।
A brief definition would be that personality is made up of the characteristic patterns of thoughts, feelings and behaviors that make a person unique. In addition to this, personality arises from within the individual and remains fairly consistent throughout life.


৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×