somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশের বেশির ভাগ মানুষই বদমাইশ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।
বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।
মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।
বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।
মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।
বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।
মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল)
"যেইটা বাকি আছে সেইটা। ওই বেটারে আমি ছাড়মু না।"

অভিজ্ঞতা থেকে জানলাম- বাংলাদেশের বেশির ভাগ মানুষই বদমাইশ।

১। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে ১৫০ শতাংশ জমিতে লাগানো আমন ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
২। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গভীর রাতে জমির ৫০০ লাউগাছ কেটে নষ্ট করেছে।
৩। বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে দুর্বৃত্তরা মাছের খামারে ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করেছে। ২৮ লাখ বিভিন্ন জাতের মাছের পোনা মারা গেছে।
৪। লক্ষ্মীপুরে চাচার ওপর হামলা করতে ব্যর্থ হয়ে বাগানের অর্ধশতাধিক বিভিন্ন ফলজ ও বনজ চারা গাছ কাটলো ভাতিজা।
৫। সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে রহমান পোল্ট্রি ফার্মের ভিতরে কৌশলে প্রবেশ করে প্রায় তিনশ মুরগী পা দিয়ে চেপে চেপে মেরে ফেলে।
৬। রাতের অন্ধকারে মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে কলাবাগানের ১০০টি কলাগাছের কাঁধি কেটে ফেলা হয়েছে।
৭। টিয়াখালী ইউনিয়নের মধ্য বাদুড়তলী বাঁধসংলগ্ন এলাকায় অর্ধলাখ টাকার খিরাই ও কুমড়া ক্ষেত শত্রুতা করে নষ্ট করা হয়েছে।
৮। খাগড়াছড়িতে ব্যক্তি মালিকানাধীন তিনটি সেগুন ও ফলজ বাগান প্রায় ১০ হাজারের অধিক সেগুন ও ফলজ গাছ কেটে ফেলেছে।
৯। রাজশাহীর তানোরে রাতের আঁধারে দুর্বৃত্তরা বন বিভাগের রাস্তার আম ধরে থাকা ১৫টি গাছ কেটে ফেলেছে।
১০। নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে করে তিন থেকে সাড়ে তিনশত বেগুন গাছ নিধন করা হয়েছে।
১১। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর গ্রামে একটি নার্সারীর বিভিন্ন জাতের প্রায় তিন শাতাধিক আম গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গাছপালা, পশুপাখি, মাছের সঙ্গে কি মানুষের শত্রুতা থাকতে পারে? একশ্রেণীর মানুষ আছে যারা প্রকাশ্যে তাদের শত্রুদের কোনো ক্ষতি করতে না পারলেও তার বাগানের গাছপালা কেটে ও বিষ ঢেলে পুকুরের মাছ নষ্ট করে শত্রুতা প্রকাশ করে থাকে।

১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×