বিকল্পহীন রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের হাবভাব আদবকায়দা জীবন ও চরিত্র বুঝতে ঠাকুরবাড়ির নেপথ্য গল্পটা জানা জরুরি। দেবেন্দ্রনাথ ছিলেন দার্শনিক ও সাধক, তিনি জমিদারি চালাতেন কঠোর হাতে, তাঁর শাসনকালেই প্রজাপীড়নের খবর জানা গেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, দ্বারকানাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথ ব্যবসার সব দলিলপত্র পুড়িয়ে ফেলেন। বেশির ভাগ জমিদার বাঈজী নাচাতেন কিন্তু রবীন্দ্রনাথ কোনোদিন এ কাজটি করেননি। নোবেল প্রাইজের টাকা দিয়ে কৃষকের জন্য করেছিলেন ব্যাংক। রবীন্দ্রসাহিত্য বারবার পাঠ, উপভোগ ও উপলব্ধি ছাড়া বাংলা সাহিত্যের কারোর পক্ষে লেখক হওয়া সম্ভব নয়। রবীন্দ্রনাথ সব সময় তরুন লেখদের পছন্দ করতেন।
রবীন্দ্রনাথের 'বিসর্জন' নাটকে একটি সংলাপ আছে যে, এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কি দুর্গতি আছে। আমার মনে হয়, ১০০ টি বাক্যে যা বলা যেত না, তিনি একটি মাত্র বাক্যে সংলাপে তা বলে দিয়েছেন। আমি মনে করি, যারা রবীন্দ্রনাথের সমালোচনা করেন- তারা আসলে না জেনেই করেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ বন্ধু। শান্তিনিকেতনে এক নির্জন রাতে তাঁর বুক থেকে উৎসারিত হলো অন্য রকম গানের কলি- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'। বাংলাদেশের স্থপতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন রবীন্দ্র-ভাবনার একনিষ্ঠ অনুসারী।
রবীন্দ্রনাথকে যারা চিঠি লিখতেন, তিনি তাদের সবার চিঠির উত্তর দিতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০৯৭ টি বাংলায় লেখা চিঠি পাওয়া গেছে। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ বিয়ে করেন প্রতিমাকে ১৯০৮ সালে। তাদের কোনো সন্তান হয়নি বলে তারা একটি গুজরাতি শিশু কণ্যাকে দত্তক নেন। তাঁর নাম দেয়া হয় পুপে।
রবীন্দ্রনাথকে নিয়ে পাঁচ বছর গবেষনা করে আমি একটি বই লিখেছি 'বিকল্পহীন রবীন্দ্রনাথ'। বইটি পড়লে রবীন্দ্রনাথকে সম্পর্কে সব জানা যাবে। প্রতিটা পৃষ্ঠায় নানা রকম তথ্যে ভরপুর। আমার বিশ্বাস পাঠক বইটি পাঠ করতে গিয়ে অনেক আনন্দ পাবেন। বইটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। একুশে বইমেলাতে পাওয়া যাবে প্রথম দিন থেকেই। যদি বইটি আপনারা বইমেলা থেকে সংগ্রহ করে পড়েন- তাহলে আমার পাঁচ বছরের পরিশ্রম সার্থক হবে।
আমার কাছে বইয়ের বিকল্প আর কিছু হতে পারে না৷ আজ যে আমি সৎ হয়ে জীবনযাপন করছি এবং ধনী না হলেও বিপথগামী হইনি- সে তো বইয়েরই দান৷ আজ যে সভ্যতার মধ্যে আমারা সবাই বাস করছি, তা তো বই থেকেই সৃষ্টি হয়েছে৷ বই না থাকলে আমরা কি এই সভ্যতা পেতাম? বই আমাদের মানুষ করেছে, আমাদের সুসভ্য করেছে৷ তাই আজ যারা বই-বিমুখ, যারা শুধু কম্পিউটার, পানশালা আর টিভি সিরিয়ালে আনন্দ পায়, তাদের কি সভ্য বলা যাবে?
কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি
শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন
শুধু মাকেই মনে পড়ে

সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন
এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?
দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?
রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?

এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।