পাঠকদের কাজ হল বই পড়া। বইয়ের মধ্য থেকে নিজের জন্য আনন্দ খুজে ফেরা। বাস্তবতা কিংবা স্বপ্নকে এক করার চেষ্টা করা কিংবা ঠাকুমার ঝুলি বা সত্যজিৎ এর ফেলুদা পড়তে পড়তে বুকের উপর বই রেখে ঘুমিয়ে গিয়ে নানান রকম স্বপ্ন দেখা। কখনো ফেলুদা হয়ে গোটা কয়েক মামলা ডিস মিস করা। আবার কখনো আলাদিন হয়ে যাদুর জীন কে দিয়ে নিজের তিনটা আশা পুর্ন করাও হয়ে যায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়ে। সত্যিকার অর্থে বাস্তব জীবনে বইয়ের চাহিদা যেমন তেমনি পড়ার মন মানষিক ওয়ালা পাঠকের সংখ্যাও অনেক। কিন্তু এতো পাঠকের মাঝে সব বই ভালভাবে ভর করতে পারেনা। পারেনা সব পাঠকে মন জয় করতে। আর যে বই গুলো পাঠকের মন জয় করতে পারে সেই বই এবং বইয়ের লেখককে মনে থাকে সব সময়ই।
একটা বই ১,০০০ কপি বিক্রি হলে ধরে নেয়া যায় ৭,০০০ লোক সেটা পড়বে। যদি ওয়েবে রাখা যায়, তাহলে ওয়েব সংস্করণের পাঠক আরো হাজার দুয়েক বাড়বে বলে আমার ধারণা। বই পড়ে খুব সীমিত লোক, কেনে আরো সীমিত লোক। সৈয়দ মুজতবা আলী এক দল লোকের কথা বলেছিলেন যারা সাজানোর জন্য বই কিনে , তারা এখনো বিদ্যমান। পিডিএফ বই সাজানো যায় না।
আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বই পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে। টেলিভিশন দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।
একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম এবং একটি বই—বদলে দিতে পারে পুরো পৃথিবী।
কথাটি কে বলেছেন মনে করতে পারছি না। কিন্তু আমার খুব ভাল লেগেছে।
একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম এবং একটি বই—বদলে দিতে পারে পুরো পৃথিবী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

