somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভালো বই কাকে বলে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, 'ভালো বই কাকে বলে?' উত্তরে তিনি বলেছিলেন, 'যে বইটা পাঠককে ভাবায়, সেটাই ভালো বই।'

আমরা জানি আমাদের মস্তিষ্কে দুটো বলয় রয়েছে। ডান বলয় আর বাম বলয়। ডান বলয় নিয়ন্ত্রণ করে কল্পনা, আবেগ, বিশ্বাস, সৃজনশীলতা, অতিচেতনা, আত্মিক এবং আধ্যাত্মিক ভাবনা ইত্যাদি। আর বাম বলয় নিয়্ন্ত্রণ করে কথা, শ্রুতি, অঙ্ক, যুক্তি, ভাষা-র মতো জিনিসগুলো। আমরা যখন কোন কিছু লিখতে শুরু করি, নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, যুগান্তাকারী আইডিয়া আমাদের মাথায় আসে।

মুক্তবুদ্ধির চর্চার কারণে দৃষ্টির সীমাটা আমাদের দিন দিন প্রসারিত হতে থাকে। চারপাশের পুরো জগতের যেন একটা নতুন মানে আমরা খুঁজে পাই। এবং এই উপকারটা যে শুধুমাত্র যিনি লিখছেন শুধু তিনিই পাচ্ছেন না। যিনি লিখছেন আর যিনি লেখা পড়ছেন, দুজনেই আলোকিত হচ্ছেন।

আপনি গাড়িতে করে যাচ্ছেন। গাড়িটা চলতে চলতে একসময় সিগন্যালে থেমে গেল। গাড়ির জানালা দিয়ে ছোট্ট একটা হাত ঢুকে গেল ভেতরে। হাতে ধরা টকটকে লাল, তাজা চমৎকার ক'টা গোলাপ ফুল। পাঁপড়ির ওপর দুয়েকটা পানির ফোঁটায় রোদের সোনালি ঝিলিক। অদ্ভুত সুন্দর একটা দৃশ্য।

হঠাৎ ফুলগুলো ধরে রাখা মেয়েটার দিকে আপনার নজর যেতে আপনি একটা ধাক্কামতো খেলেন। মলিন চেহারার একটা মেয়ে। তারচেয়ে মলিন তার পোশাক। খড়ের মতো চুলগুলোয় শেষ কবে তেলপানি পড়েছিল তা কে জানে! আসামান্য সৌন্দর্যের সওদাগর হচ্ছে অতিসামান্য, অতিমলিন একটি শিশু। মেয়েটাকে দেখে আপনার খুব মায়া লাগছে। আপনি ব্যাগ হাতড়ে মোটামুটি বড় একটা নোট মেয়েটাকে দিয়ে বললেন, পুরোটাই রাখ, ফেরত দিতে হবে না।

আনন্দে মেয়েটি ফিক করে হেসে ফেলো। সাদা দাঁতের ঝলকানিতে আপনি আবারও বিস্মিত হয়ে পড়লেন। অতি অদ্ভুত সুন্দর সেই হাসি। মুহূর্তে জন্য আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, কোনটা বেশি সুন্দর? আপনার হাতের গোলাপগুলো, নাকি বাইরের মলিন আবরণের পেছনের ওই নির্মল হাসিটুকু?!

সিগন্যাল বাতি বদলে সবুজ হয়ে গেছে। গাড়ি চলতে শুরু করেছে। আর আপনি তাতে বিহ্বল হয়ে বসে আছেন।

পূর্ববাংলার আঞ্চলিক ভাষাকে অবলম্বন করে যে কি চমৎকার উপন্যাস লেখা যায় তার সার্থক উদাহরণ সৃষ্টি করেছেন আখতারুজ্জামান ইলিয়াস তার দীর্ঘ কলেবরের উপন্যাস খোয়াবনামার মাধ্যমে। আঞ্চলিক ভাষার অধিক ব্যবহার রয়েছে বইটিতে, রয়েছে কিছু খিস্তি-খেউরও।

কাহিনীর ভেতর একবার ঢুকে যাওয়ার পর আর কোন সমস্যা হয়নি, একটানে সমাপ্ত করেছি খোয়াবনামার দীর্ঘ যাত্রা। গ্রামীণ মানুষের সংস্কৃতিচর্চা, কুসংস্কারচর্চা, এমনকি মানুষের অযাচারচর্চাও বাদ পড়েনি এই উপন্যাস থেকে। ’৪৭ এর দেশভাগ গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে খোয়াবনামার।

বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠকদের সংখ্যাগরিষ্ঠ অংশই বইটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস; আর বইটির সাহিত্যমানই আমাকে এই বিশ্বাস দান করেছে।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×