somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একদা আমিও হোন্ডা করে ঘুরে বেড়াতাম

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। রাত তিনটা। ঘুম আসছিল না। শুধু এপাশ আর ওপাশ করছিলাম। বুঝে গেলাম আর ঘুম আসবে না। ভাবলাম রান্না ঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে খাই। রান্না ঘরে গিয়ে আমি অবাক, দেখি- রবীন্দ্রনাথ!!! আমি বললাম, গুরুদেব কি করছেন? গুরুদেব বললেন, ওই, কতবার বলেছি আমাকে গুরুদেব বলে ডাকবি না। রবিবাবু বলে ডাকবি । তোর ঘুম আসছিল না, ভাবলাম তোর জন্য চা বানাই। আমার নিজেরও খেতে ইচ্ছা করছিল। আমি বললাম, গুড। আপনি চা বানিয়ে বেলকনিতে আসেন, আমি গিয়ে বসি। কিছুক্ষন পর কবি দুই মগ চা নিয়ে বেলকনিতে আসেন। এক মগ আমার হাতে দিয়ে বললেন, আজ আমার মন ভালো নেই রে, তুই আমাকে একটা হাসির গল্প শুনিয়ে মন ভালো করে দে। আমি চায়ে চুমুক দিয়ে বললাম আচ্ছা। তার আগে বলি চা ভালো বানিয়েছেন। যদি ভালো চায়ের জন্য নোবেল দেওয়ার নিয়ম থাকত তাহলে আপনি আরেকটা নোবেল পেতেন। রবীন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন, ওই বকবক বন্ধ কর, চায়ে তো চিনিই দেইনি। চিনির ডিব্বা খুঁজে পাইনি। গল্প বল। আমি রবি বাবুর মুখোমুখি বসে গল্প শুরু করলাম- ...

২। স্বপ্নে দেখি- আমি জাহাজে করে কোথায় যেন যাচ্ছি। জাহাজের কেবিনে শুয়ে আছি। হঠাৎ খুব হৈচৈ শুনতে পেলাম- জাহাজ ডুবে যাচ্ছে। আমি জানি না সাঁতার। আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।
ডুবে যাওয়ার পর, একটা হাঙর আমার কাছে এসে বলল- স্যার কোনো চিন্তা নাই আমি আছি। আপনি আমার পিঠে উঠে বসুন। আমি বললাম- মশকরা করো- তোমার পিঠে তো কাঁটা। হাঙরটি হাসতে হাসতে বলল- স্যার, কাঁটার আঘাত সইবেন না মরে যাবেন সিদ্দান্ত আপনার।

৩।
আজ দুপুরে হঠাত বাসে ঘুমিয়ে পড়ি। তখন রবীন্দ্রনাথ আমার স্বপ্নে আসেন। স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খায় কি করে ছেলেরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম,আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন। তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ, আর তাদের আশ্চর্য জীবন।

এক চুমুক ভদকা পেটে পড়তেই হঠাৎ আমার 'ঈশপ' এর কথা মনে পড়ল। ঐ যে জ্ঞানী ঈশপ। (ঈশপের গল্প) পাহাড় থেকে গড়িয়ে পড়ে ঈশপ মরেছিল। পেট চ্যাপ্টা বোতলে আমি আর একটা চুমুক দেই। আহ্ ! প্রথম জীবনে ঈশপ ছিলেন ক্রীতদাসী। তারপর তার গল্পের প্রতিভায় মুগ্ধ হয়ে তার মনিব তাকে মুক্তি দেয়.....পরে সেই দেশের রাজাও তার গল্পে মুগ্ধ হয়ে তাকে মন্ত্রী বানিয়ে দেয়.... কিন্তু রাজ দরবারের অন্য লোকেরা হিংসা করে ঈশপ কে পাহাড় থেকে ছুড়ে ফেলে নিচে.... তিনি গড়িয়ে পড়তে পড়তে.....। রবীন্দ্রনাথ চিৎকার করে বলে উঠলেন, উফ তোর বকবকানি বন্ধ করবি?

রবীন্দ্রনাথের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×