somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফোটোগ্রাফী- ২৫

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল ফটোগ্রাফার হতে চাইলে দশটি টিপস মনে রাখা দরকার-

১। নিজের দুর্বল দিক খুজে বের করা।
২। সৌন্দর্য আবিষ্কার করতে হবে। এবং ছবি তুলার সময় ভিউফাইন্ডার এর ভিতরের লাইট মিটার এর দিকে সব সময় খেয়াল রাখবেন।
৩। ধর্য্য ধারন করুন এবং সময় নিয়ে ছবি তুলুন।
৪। আপনার সেই দেখার দৃষ্টি থাকতে হবে যেটা একটি সাধারন মানুষের দৃষ্টি এড়িয়ে যাবে। তাহলেই আপনি একজন ফটোগ্রাফার হতে পারবেন।
৫। ফটোগ্রাফার আর ক্যামেরা ব্যবহারকারীর মধ্যে অনেক পার্থক্য। কোনটা হতে চান, সেটা আপনার ব্যপার।
৬। ক্যামেরা, দৃষ্টিভঙ্গী এবং সময় জ্ঞান।
৭। অবশ্যই ছবি তোলার চোখ থাকতে হবে। যাকে বলে ফটোগ্রাফি আই। এবং ক্রিয়েটিভ আই অর্থাৎ সৃজনশীল চোখও থাকতে হবে। ছবির মাধ্যমে আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে।
৮। সঠিক সময়ে, সঠিক পরিস্থিতিতে, সঠিক স্থানে থাকতে হবে।
৯। লক্ষ্যে স্থির থেকে উপযুক্ত পরিকল্পনা করে এগোতে হবে।
১০। আগের দিনের শ্রেষ্ঠ ফটোগ্রাফারের পাশাপাশি বর্তমানের ফটোগ্রাফারদের সম্পর্কেও জানুন। তারা কিভাবে গড়ে উঠলেন সেটাও আপনার ফটোগ্রাফিতে কাজে দিবে।

ফটোগ্রাফি ভালো করার জন্য বা ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক ডিগ্রি বাধ্যতামূলক নয়। একজন সফল ফটোগ্রাফার হতে চাইলে আপনাকে স্থানীয়, জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো প্রদর্শনী বা সেমিনারে অংশ নিতে হবে। সব সময়ই ফটোগ্রাফিকে আনন্দের সঙ্গে নিবেন। বিরক্ত হবেন না, ধৈর্য্য হারাবেন না। দেখুন কত আনন্দ এই সৃজনশীল কাজটির মাঝে। ক্যামেরা দিয়ে যাচ্ছেতাই ভাবে ছবি তোলাটা সৃষ্টিশীল ফটোগ্রাফি নয়।

একটু খানি, শুধু একটু খানি আলসেমি করে ঘরে ক্যামেরা রেখে বের হবেন, দেখবেন আপনার মাথার উপরে আকাশটা আজকে কত্তো সুন্দর দেখাচ্ছে। হয়ত এমন একটা ঘটনা ঘটে গেছে, যা আপনার হাতে ক্যামেরা থাকলে তুলে রাখতে পারতেন। কিন্তু আফসোস, আপনিতো আলসেমি করে ক্যামেরা ঘরে রেখে গেছেন। অথবা হয়ত ছিনতাইকারির ভয়েই ক্যামেরা রেখে গেছেন। কি আর করা, মিসতো মিসই। তাই না? তাই ক্যামেরা কখনই ঘরে ফেলে রেখে যাবেন না। সব সময়ই গুরুত্বপূর্ণ। ক্যামেরার ইকুয়িপমেন্টে জং না পড়লেও ফাঙ্গাস পড়ে, তাই কিনে বসিয়ে রেখে কোন লাভ নেই।

অনেকেই আছেন যে মাত্র ১/২টা গ্রুপে ছবি শেয়ার করেই বসে থাকেন। বা শুধুমাত্র ফ্লিকারে ছবি আপলোড করে বসে থাকেন। এমনটা করা উচিত না। উচিত হল যত যায়গায় পারা তত যায়গায় ছড়িয়ে দেওয়া। যতগুলো ব্লগ, ছবি শেয়ারিং সাইট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি, সব খানে ছবি আপলোড করুন।

এটা খুবই কমন যে একটা ছবি তুলেই চিন্তা করা যে এটা ফটোশপে ঠিক করে নিব। মনে রাখবেন, চিন্তা করার সময় সহজ মনে হলেও বেশীর ভাগ সময়ই ফটোশপে সব ঠিক করা এতটা সহজ না। ছবি তোলার সময় কখনো ভয় পাবেন না। ভুল করাটাই স্বাভাবিক, কারন ভুল না করে আপনি শিখতে পারবেন না। বিশ্বের সব বিখ্যাত ফটোগ্রাফার শুরুতে ভুল করে তা থেকে শিক্ষা নিয়েই আজ এই পর্যায়ে এসেছে। তাহলে এখনই ক্যামেরা হাতে বেড়িয়ে পড়ুন আর শুরু করে দিন ফটোগ্রাফি।

ফেসবুকে একজনের চমৎকার স্ট্যাটাস দেখেছিলাম। ফটোশপ দিয়ে কবিতা লেখা গেলে দেশে ফটোগ্রাফার নয়, কবির সংখ্যা বেশি হতো। মানুষের ছবি যদি কোনও কারণে মন্দ লাগে তবে “তোমাকে দিয়ে হবেনা” টাইপ কথা না বলে কেন মন্দ লাগলো সেটা জানান। কারণ ক্রিটিসিজম শুনলেই বুঝা যায় আপনি কোন ক্লাসের চিড়িয়া।

কিতাবে লিখা আছে বলে তাই চোখ বুজে ফলো করতে হবে এটা যদি আপনার ধারনা হয়, তাইলে উপরের লেখা সবকিছু আপনার জন্য নয়। গ্রামার অবশ্যই জানতে হবে, যতটা সম্ভব মানতে হবে। তবে তার মধ্যেই আটকে পরে থাকলে জেনে রাখুন -জীবনে অনেক কিছু মিস করে ফেললেন, দাদা।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×