somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টিভির রিমোট জোরে জোরে টিপি, চড় থাপ্পড় দিই, তবুও নতুন ব্যাটারি লাগানোর কথা মাথায় আসে না

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।


আমার মেয়ে, যাহরা তাবাসুম রোজা। (পরী)


২। নারী স্বাধীনতা হাস্যকর একটা ব্যাপার । আজ থেকে ৫০ বছর আগে বা এখন নারী স্বাধীনতা কতটা তফাত হয়েছে ! এখন অনেক বেশী স্বাধীন, মিলিটারিতে যাচ্ছে, হিমালয়ে উঠছে, ছেলেদের সাথে পাল্লা দিয়ে লেখা-পড়া শিখছে, চাকরি করছে ! তবু বুকে হাত দিয়ে কোনো মেয়ে বলতে পারবে না, সত্যি কতটা স্বাধীনতা পেয়েছে তারা । সত্য কথা হলো, ছেলেরা যতটা ছাড়বে ঠিক ততটাই জমি পাবে তারা ।

৩। এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেলো...
ওখানে আলমারি খুলতে গিয়ে দেখরো দরজার একপাশে নিচে লেখা...
"এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।" চোর যখনি বাটনটা টিপল...
তখনি সাইরেন বাজল... আর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল।
যাওয়ার সময় চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না !!!!!"

৪। ‘কান্না পেলে কাঁদতে হয়’।‘কান্না’ একটি ভাষা।যদি বলি ‘মেয়েটি কাঁদছে’, সাধারণ একটি বাক্যের মতোই সবাই একবাক্যে বুঝে নিচ্ছে, মেয়েটি কান্না নামক একটি সাধারণ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করছে কান্নার মাধ্যমে। হয়তো কেউ চিমটি কেটেছে বা মেরেছে, তাই সে কাঁদছে। হতে পারে ‘ভেউ ভেউ’ করে কাঁদছে অথবা নীরবে কাঁদছে এবং চোখ দিয়ে টলটল পানিও ঝরছে, যাকে আমরা অশ্র“ বলি।
যদি বলি ‘কাঁদছে মেয়ে কষ্ট পেয়ে’, কোন পরিবর্তন কি চোখে পড়ে? ‘তোমরা যদি/ মারতে আসো/ কাঁদবো আমি/ ভ্যাঁ- করে’ ।আকাশ তো আকাশই, বুকের মধ্যেও কি আকাশ থাকে! সেটা কেমন আকাশ? আকাশের প্রতিরূপ? কিভাবে? এই আকাশের মতোই ওই আকাশটাতেও কি তেমনি যা কিছু থাকার কথা, সব থাকে? ওখানে মেঘও জমে, কীভাবে? কিসের মেঘ? তা আবার গলে গলে ঝরেও! কেন ঝরে? কোথায় ঝরে?

৫। এক বিল্ডিংএ আগুন লাগার পর সবাইকে হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চলছে......
হেলিকপ্টারের রশিতে দশ জন লোক ঝুলে আছেন। নয়জন সাধারণ মানুষ ও একজন নেতা। তো ওজন বেশি হয়ে যাওয়ায় হেলিকপ্টারের ড্রাইভার বলল...
"ওজন বেশি হয়ে গেছে একজনকে রশি ছেড় দিতে হবে" কিন্তু কেউ রশি ছাড়লো না।
তখন নেতা বলল, "ঠিক আছে আমি দেশের জন্য আমার জীবন উত্সর্গ করলাম"
এই কথা শুনে বাকি নয়জন হাতে তালি দিতে গিয়ে নিচে পড়ে গেলো।
আমাদের দেশের সাধারণ মানুষ গুলোও ঐ নয়জন লোকের মত....

৬। মেয়েটি চলে যাচ্ছিল- ছেলেটি আবার ডেকে বলল- শুনুন আমাকে একটা বার্গার আর কোক খাওয়াবেন প্লীজ ? খুব ক্ষুধা লাগছে । মেয়েটি ব্যাগ থেকে কিছু টাকা বের করে ছেলেটির দিকে বাড়িয়ে দিল । ছেলেটি হেসে বলল- আমি আপনার কাছে টাকা চাইনি- বলেছি বার্গার আর কোক খাওয়াবেন কিনা । মেয়েটি বলল- আচ্ছা, চলুন । তারা একটি ফাস্টফুডের দোকানে গিয়ে বসল । বাইরে কি গরম ! আর দোকানের ভেতরটা বরফের মতন ঠান্ডা ! বেশীর ভাগ ফাস্টফুডের দোকানে ইংলীশ গান বাজে । কিন্তু এই দোকানটাতে বাজছে বাংলা গান - পথ ছাড়ো ওগো শ্যাম কথা রাখো মোর এমন করে তুমি আঁচল ধোরো না এখনি যে শেষ রাত হয়ে যাবে ভোর ! ( আহা, কি মিনতি ! ) মেয়েটি একটা বার্গার আর কোক ছেলেটির সামনে রেখে বলল খেয়ে নিন । ছেলেটি বলল- আপনি কিছু খাবেন না ? মেয়েটি বলল- আমি বাসা থেকে খেয়ে বের হয়েছি । ছেলেটি বার্গার খেতে খেতে বলল- দেখুন ওপাশের কোনার টেবিলটায় দু'টা ছেলে মেয়ে বসে আছে- তারা টেবিলের নীচে পা ঘষাঘষি খেলছে । মেয়েটি বলল- চুপ করে খানতো । খাওয়ার সময় কথা বলতে হয় না ।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×