
অন্ধকার কেটে সূর্য হাসে, সারা বিশ্ব আলোয় ভাসে
পাখি করে কিচির-মিচির, কথা বলে না
নদীর বুকে চলে তরী- কলকলিয়
ইচ্ছে করে ডিঙ্গি নৌকায় পাড়ি দেই কীর্তনখোলা
খুশিতে মন তা ধিন ধিন- আজ আপনার জন্মদিন
অতীতের দুঃখ ক্লান্তি সব ভুলে-
আনন্দময় হয়ে উঠুক আপনার জন্মদিন।
ফুল আর শিশুরা গুলো হাসছে, পাখিরা গাইছে
সবাই গাইবে আপনার জয়গান, রাখবে চিরদিন মনে
সারাদিন কাজের বড্ড চাপ- তবু আজ দিনটা অন্যরকম!
ভালো থাকুন, সুস্থ থাকুন চিরজীবন
এই আমি চাই।
শুভ জন্মদিন।
(নোমান ভাই সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আপনার সাথে দেখা করতে পারি নাই। মগবাজার থেকে উত্তরা যাওয়ার পথে বাসে বসে আপনার জন্য একটি কবিতা লিখেছি।
আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। কিন্তু আজ আপনার জন্মদিন। আমার কবিতাখানি গ্রহন করুন।
আপনার সাফল্য কামনা করছি। আপনার সাথে আছি এবং থাকবো। জয় বাংলা )
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



