
তোমার যা মন চায়, তাই'ই করো- বলার জন্য একজন মানুষ দরকার।
খাইছো, জিজ্ঞেস করার জন্য- একজন মানুষ দরকার।
জ্বর এসেছে কিনা, দেখার জন্য কপালে হাত রাখার একজন মানুষ দরকার।
চাকরি চলে যাওয়ার পর, পাশে থাকার জন্য একজন মানুষ দরকার।
রাগ দেখানোর জন্য একজন মানুষ দরকার।
রাস্তার পাশের দোকান থেকে চা খাওয়ার জন্য, একজন মানুষ দরকার।
মধ্যদুপুরে হেঁটে বাসায় ফেরার পর, লেবুর সরবত করে দেয়ার জন্য- একজন মানুষ দরকার।
খুব ক্ষুধা পেলে, ঝটপট খাবার তৈরি করে দেয়ার জন্য একজন মানুষ দরকার।
পার্কে আমার পাশে বসে, বাদাম খাওয়ার জন্য একজন মানুষ দরকার।
গুলশান থেকে হেঁটে হাতিরঝিল যাওয়ার জন্য, একজন মানুষ দরকার।
মধ্যরাত্রে হঠাত ঘুম ভেঙ্গে গেলে- মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার জন্য একজন মানুষ দরকার।
ঝুম বৃষ্টিতে হাত ধরাধরি করে ভেজার জন্য- একজন মানুষ দরকার।
আমার জ্ঞানগর্ভ কথা মন দিয়ে শোনার জন্য- একজন মানুষ দরকার।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



