somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথ ও গৌতম বুদ্ধ আমার সবচেয়ে প্রিয় দুজন ব্যক্তিত্ব

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




''একদিন চাঁদ উঠবে না-
একদিন সারাদিন সূর্য উঠবে না।
একদিন চুল কাটতে যাব না সেলুনে
একদিন জনসংখ্যা কম হবে এ শহরে,
একদিন সারাদিন কোথাও যাব না।''।
------------- গুন'দার কবিতা।


এই পৃথিবীতে অনেক ধরনের মানুষই রয়েছেন।
কিছু দুষ্টলোক সব জায়গায় থাকে। মক্কা- মদীনা বা গুলিস্তান- সদরঘাট। তারা থাকবেই। তারা অশান্তি সৃষ্টি করবে। এই কাজটা করে তারা বিপুল আনন্দ পায়। সমালোচনা করা আর অশান্তি সৃষ্টি কিন্তু এক ব্যাপার নয়। ধরুন, একদল লোক একটা মসজিদ বা একটা মন্দির ভেঙ্গে ফেলল (মসজিদ-মন্দির ভেঙ্গে ফেলা কখনই ভালো কাজ নয়) তখন মানুষ দু'দলে ভাগ হয়ে যাবে। একদল বলবে- ভেঙ্গে ভালোই করছে। দরকার নেই কোনো উপাসনালয়। আরেকদল বলবে- না ভাঙ্গা মোটেও ঠিক হয়নি। খুবই জঘন্য কাজ হয়েছে। এই নিয়ে তর্ক, আলোচনা-সমালোচনা চলতেই থাকবে। আমার কথা হলো- এই আলোচনা সমালোচনা করে কোনো লাভ নেই। এতে দেশ বা সমাজের কোনো উপকার হবে না। আমি মনে করি, ফালতু আলোচনা-সমালোচনা বা তর্ক-বিতর্ক বাদ দিয়ে- প্রথমে নিজের পরিবার তারপর দেশকে ভালোবাসলে- তাতে পরিবার, দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে।

মানুষ জন্মগতভাবে কখনই খারাপ থাকে না। জন্মের পর পরিবেশগত কারণে বা অন্য কোনো বাস্তব কারণে খারাপের পথে অগ্রসর হয়। তবু সব মানুষের ভেতরেই একটি পবিত্র সত্ত্বা রয়েছে। কাজেই, একটাই জীবন। তাই ভালো থাকুন, ভালো বাসুন। নিজেকে ও প্রিয়জনদের ভালো রাখুন। প্রায় চার বছর আগে সামু ব্লগের ব্লগার জামিলা শফী সিদ্দীকি ভালো মানুষের সংজ্ঞা, দিতে গিয়ে বলেছিলেন, “যে মানুষের জীবদ্দশায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি-তিনিই ভালো মানুষ।”
আমরা অনেকেই নিজের ত্রুটি নিজে দেখি না।

প্রতিটি মানুষের রয়েছে মত প্রকাশের স্বাধীনতা। ব্লগ এ ঝগড়া বিবাদ না করে, কাউকে অপমান বা কটু কথা না বলে আমরা সাধারন মানুষের মধ্যে ব্লগ ও ব্লগার সম্পর্কে যে ভ্রান্ত ধারনা আছে সেই ভ্রান্ত ধারনা মুছে দিয়ে তাদেরকে আমরা ব্লগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে এবং ব্লগমুখী করে তুলতে আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করে যাব এটাই হোক আমাদের অঙ্গীকার। সকল ব্লগারকে মনে রাখতে হবে, বাগস্বাধীনতা মানে বাক-স্বেচ্ছাচারিতা নয়। অশ্লীল বা আক্রমণাত্মক ভাষা দিয়ে নয়। এটা তাঁদের জ্ঞানের দেউলিয়াত্বই শুধু প্রমাণ করে।

সবকিছুকে খুব বেশি ব্যক্তিগতভাবে নেবেন না। এটা জানবেন যে পৃথিবীতে সবাই সবকিছু পারেন না, পৃথিবীতে সবকিছু সবার জন্য নয়। বারাক ওবামা'র এই কথাটি আমার খুব ভালো লাগে- ''যখন তুমি কোন একজন মানুষকে ভিন্নভাবে বিচার করো সে কারো কী ক্ষতি করছে তা না দেখে বরং সে শুধু অন্যরকম এজন্যে, তখনই স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়।'' আমি সারাদিন অফিস করি, তারপর বাসায় ফিরে বাজার করি। বউ রান্না করে- রাতে খেয়ে, ছাদে গিয়ে কিছুক্ষন গল্প-গুজব করে এক আকাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়ি। খুব সাধারন জীবন যাপন করি। বলা যায় মোটামোটি আনন্দময় জীবন পার করছি। আর যারা আমার এই আনন্দ নষ্ট করে তাদের সাথে আমি সম্পর্ক রাখি না। ভাই বন্ধু আত্মীয় স্বজন অথবা কোনো দুষ্ট ব্লগার যে-ই হোক না কেন তাদের সাথে আমি থাকতে চাই না। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আহমদ ছফা'র এই কথাটি আমার অনেক প্রিয়- ''আমার কাছে ঈশ্বর-চিন্তা আর মানুষের অমরতার চিন্তা সমার্থক। কেউ যদি আমাকে আস্তিক বলেন বিনা বাক্যে মেনে নেব। আমি আস্তিক। যদি কেউ বলেন নাস্তিক আপত্তি করব না। আস্তিক হোন, নাস্তিক হোন, ধর্মে বিশ্বাস করুন আর নাই করুন, আমি কোন বিবাদের হেতু দেখতে পাইনে। আমার অভীষ্ট বিষয় মানুষ, শুধু মানুষ। মানুষই সমস্ত বিশ্বাস, সমস্ত মূল্যচিন্তা, সমস্ত বিজ্ঞানবুদ্ধির উৎস।''

আমার বন্ধু রফিক দুবছর আগে হঠাত নিরুদ্দেশ হয়ে যায়। সে একদিন আড্ডায় আমাকে বলেছিল- ''ব্লগিংটাকে সিরিয়াস হিসেবে নিবেন না। বরং ভার্চুয়াল হিসেবে নেন। তাহলে ভাল থাকবেন।'' মানুষকে ভালোবাসুন। জীবনে অর্থ খুজে পাবেন। ছোট্ট এই জীবনে কোন কিছুই থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। মানুষকে ভালোবাসলে আপনিও মানসিকভাবে প্রশান্তিতে থাকবেন। শুধু মানুষকে নয়, পশু-পাখি, সবকিছুকেই ভালোবাসুন। ভালোবাসলেই কেবল ভালোবাসা পাবেন।

হে আল্লাহ আমাদের একজন সত্যিকারের ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমীন, সুম্মা আমীন।

( এই লেখার সাথে কি ছবি বা কোন ছবি দেয়া যায়- ভেবে পেলাম না। হাতের কাছে যে ছবি পেলাম দিয়ে দিলাম। দয়া করে আপনারা বিরক্ত হবেন না। নিজের ভালো লাগা, আনন্দলাগা, সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আশা করি আমার ভুল ক্রুটি গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপনার সবার মঙ্গল কামনা করছি।)
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×