
১।
ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে। আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য।
বড় বড় কবিতা। কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়।
সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না।
আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম।
শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত।
স্যারের কথা আমার মনে ধরেছে।
২।
বাংলাদেশে কম করে হলেও পাঁচ লাখ বিহারি আছে। এদের মধ্যে দেড় লাখ আবার ভোটার। তারা সব ধরনের ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা ভোগ করছে। সব রকম নাগরিক সুবিধা নিলেও এর বিপরীতে সেবামূল্য পরিশোধ করছে না।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হয়ে যায়। ওই সময় পাকিস্তান সরকার কৌশলে তাদের তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে থাকার ব্যবস্থা করে।
১৯৫২ এবং ১৯৭১ এ এই সব বিহারি'রা পাকিস্তানের পক্ষ নেয়। এখনও পাকিস্তানের জন্য ওদের অনেক ভালোবাসা আছে। ওদেরকে পাকিস্তানে পাঠানো উচিত। ওদের ভিতর বাংলাদেশ নিয়ে কোন মায়া নাই। প্রতিটা বিহারি ক্যাম্পে দেদারছে মাদক বিক্রি হয়।
৩।
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে স্কুল কলেজ গুলোতে অনেক খরচ।
জাতীর স্বার্থে শিক্ষার দিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। নয়তো দেশ ও জাতি পিছিয়ে যাবে।
দেশের প্রবৃদ্ধি হার যত'ই বাড়ুক। সহজ সরল সত্য হলো- আমাদের দেশের বেশির ভাগ পরিবার'ই দরিদ্র।
শিক্ষাখাতে বরাদ্দ খুব'ই কম থাকে। জাতির সম্পদ আছে, সবাইকে ফ্রি পড়তে দেয়া হোক, আমি মনে করি, সবকিছুর আগে, নাগরিকের শিক্ষার অধিকার।
৪।
অনেক বইয়ের দোকান এখন হয়েছে কাপড়ের দোকান। এটা খুব দুঃখজনক।
যে কোন বিচারেই শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করা ঠিক হয়নি। এটা কোন মতেই সমর্থণযোগ্য না।
তারা তো বই'ই বিক্রি করে, অস্ত্র নয়। ভালো বই হলে পড়ুয়া'রা গ্রহন করবে, মন্দ বই হলে বর্জন করবে। সত্যিকারের বই পড়ুয়ারা কেন কঠিন জিনিশ।
আসলে, বাংলা একাডেমি'র সকল ক্ষমতা থাকা উচিত লেখক প্রকাশকদের হাতে। তারাই এর ভাগিদার। বাংলা একাডেমি'র লোকজনের চেয়ে আমাদের দেশের লেখক আর প্রকাশক'রা বাংলা সাহিত্যকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে।
৫।
যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করি। গর্বে আবার মাথা উচু করে দাঁড়াই। যার হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হাজার বছররের শ্রেষ্ট বাঙ্গালিদের অন্যতম একজন।
অন্তর দিয়ে বুঝতে পারি। অনুভব করতে পারি।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



