
আমরা আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। যে হোটেলে থাকব- বেলকনিতে গেলেই সমুস্র দেখা যাবে। সারারাত মনে হয় সমুদ্রের গর্জনে ঘুমাতে পারব না।
২। আমি দুটি জগতে বাস করি। এর একটি হলো বইয়ের জগত। তাই কক্সবাজার গিয়ে শেষ করবো- সুনীলের উপন্যাস 'বিশাখার জন্মদিন' আর শীরষেন্দুর 'চকোলেট' বই দু'টি।
৩। গত চার বছর ধরে মালিবাগ থেকে মগবাজার পর্যন্ত রাস্তার খুব খারাপ অবস্থা। ফুটপাতের অবস্থা আরও ভয়াবহ খারাপ। প্রতিদিন এ রাস্তা দিয়ে লক্ষ লক্ষ লোকের যাতায়াত।
বাসে করে মালিবাগ থেকে মগবাজার যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা। কখনও কখনও দুই ঘন্টারও বেশি। মানুষের এই যে সীমাহীন কষ্ট আর ভোগান্তি- এর কি কোনো শেষ নেই?
৪।

বইমেলাতে অনুপ্রানন প্রকাশন এ পাওয়া যাবে- আমার এই বইটি ''টুকরো টুকরো সাদা মিথ্যা''। গত ৬/৭ বছরে সামু ব্লগে লেখা গল্প গুলো থেকে অনেক যাচাই-বাছাই করে বইটি প্রকাশ করা হয়েছে। আমি জানি আমার বই এক কপিও বিক্রি হবে না। কে কিনবে? যেমন- এর আগে রোদেলা প্রকাশনী থেকে আমার রবীন্দ্রনাথের উপর লেখা ''বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি কেউ কিনেনি। প্রকাশক হয়তো আমাকে মনে মনে গালি দেয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



