
১। শোনো, ওহে চৈনিক
চা খাবে দৈনিক,
গায়ে বল হলে পরে
তবে হবে সৈনিক ।
--------প্রশ্ন; কি রবীন্দ্রনাথের লেখা ?
২। অল্প ক'দিন আমরা বাঁচি তবু এই সময়ে কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে, কত গ্লানি, কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায় । কত শূন্যতা বুকের ভেতরে হা হা করে ।
৩। রাতের অন্ধকারে এক অতিধার্মিক বাড়িঘর ছেড়ে পথে নেমেছেন । তাঁকে একজন জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন ? তিনি বললেন, ঈশ্বরের সন্ধানে । সেই লোক অবাক হয়ে বলল, সে কি ! ঈশ্বর কি হারিয়ে গেছেন যে তার সন্ধানে বের হতে হচ্ছে ?
৪। মৃত মানূষ'রা সব দেখতে পারে । সব জায়গায় যখন তখন যেতে পারে । হয়তো এখন আপনার পাশেও কোনো মৃত মানুষ বসে আছে ।
৫। শুধু নিজে কেমন সেটা জানলে তো হবে না- চারপাশের মানুষগুলি কেমন সেটাও জানতে হবে ।
৬। মাঝে মাঝে একটা গল্পের বই হাতে নিয়ে বইয়ের নাম, লেখকের নাম না পড়েই মনে হয়- বইটা ভালো, হয়ও তাই !
৭। আধুনিক সমাজে বাস করার এই অসুবিধা, মনের কথা খোলাখুলি কখনো বলা যায় না । একটি মেয়েকে ভালো লাগলেও তাকে সরাসরি সেই কথা বলা যাবে না । নানান ভনিতা করতে হবে ।
৮। লোকে আমারে মন্দ বলেরে
আমি কোথায় যাবো কি করিব
দুঃখের কথা কাহারে কবো রে
মন্দ বলে মন্দ বলেরে ...
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



