
১। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি রবীন্দ্রনাথকে বহির্বিশ্বের মানুষ যতটা না চিনে তার চেয়েও তসলিমা নাসরিনকে বর্তমান বিশ্ব অনেক বেশি চিনে। এখানেই তসলিমার সার্থকতা।
২। যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা । স্কুল- কলেজের শিক্ষা ইহকালের জন্য । মাদ্রাসার শিক্ষা ইহকাল-পরকাল দুই জাহানের জন্য ।
৩। আমরা দুজন একটি গাঁয়ে থাকি,
সেই আমাদের একটিমাত্র সুখ।
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
----------রবীন্দ্রনাথ ঠাকুর
৪। দার্শনিক রুশো বলেছিলেন-- সখি, আমাকে বুঝতে হলে ''রুশোর অভিধান'' বলে একটা জিনিস আছে, আগে সেটা বুঝতে হবে।
৫। পুল পার হইয়া কিছুদূর অবধি রাস্তার দু’পাশে শুধু চষা ক্ষেত। তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে-বাইরে ভিজিয়াছে। ওখানে সাত ঘর বাগ্দী বাস করে।...একটু পার হইয়া গেলে বসতি ঘন হইয়া আসে। বাড়িঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের দুইদিকেই দুটি-একটি শাখাপথ পাড়ার দিকে বাহির হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলাবাগান, সুপারিবাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে-বাঁয়ে আবির্ভূত হয়। আমবাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য।
বলুন তো কোন উপন্যাসের কথা বলছি?
৬। যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



