
১। ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার বাংলাদেশে ১৬ কোটি মানুষের বাস।
আগের পাঁচ বছর এবং বর্তমান তিন বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছে অনেক দূর। রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। বিশেষ করে- গত আট বছরে দেশে কৃষি খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে।
২। নতুন লেখকের নতুন বই প্রকাশে যে কত ঝক্কি-ঝামেলা, নানা রকম আজে-বাজে অনুভূতিতে মন ভরা থাকে তা কেবল নতুন লেখকরাই সম্ভবত বোঝে।
শুভ হোক অমর একুশে বইমেলা।
বাংলাদেশে হাজারো মেলার মাঝে বইমেলার গুরুত্ব সবচেয়ে বেশি। নতুন নতুন বই, কার কয়টা বই এলো এটা যেমন আনন্দের। তেমনি নতুন বইয়ের খোঁজে পাঠকের ভিড়।
পছন্দের বই খুঁজে নিতে ব্যস্ত পাঠক।
৩। ট্র্যাম্প যে সবার বিরক্তি সৃষ্টি করেছেন, এটা স্পষ্ট।
৪। প্রতিদিন নতুন নতুন মুক্তিযোদ্ধার আবির্ভাব হচ্ছে! মুক্তিযুদ্ধ এখন একটা ব্যবসার মতো হয়ে গেছে। যে যেভাবে পারছে একে বেঁচে লাভবান হতে চাইছে। জাতির পিতা বেঁচে থাকলে এসব দেখে নিশ্চয় সহ্য করতে পারতেন না!!!
মুক্তিযোদ্ধাদের সম্মানী বেতন-ভাতা দশ হাজার বাদ দিয়ে এক হাজার করলেই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরীর কোম্পানিতে লাল বাত্তি জ্বলতো!
আর স্বস্তি ফিরে পেতো দেশের মানুষ!
বর্তমান খাই খাই মুক্তিযোদ্ধাদের দেখে একটা কথাই উপলব্ধি হচ্ছে- মুক্তিযোদ্ধারা দেশের সূর্য্য সন্তান অথচ তাদের হাতেই চলছে হরদমে মিথ্যা সাক্ষী, প্রত্যয়নপত্র সহ অন্যান্য দলিলাদী কেনা-বেচার বাণিজ্য!!
বর্তমানে সারা দেশে বেশি হলো- ৪৫ হাজার আসল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। আর ভন্ড গুলো'ই একজন আরেকজনের জন্য মিথ্যা সুপারিশ করে।
৫। মনে রাখবেন-
সুখ আপনার কাছে কখনো'ই আসবে না। আপনাকে'ই সুখের কাছে যেতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



