somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলাদেশের কিছু ধনী লোক

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ দরিদ্র একটা দেশ।
ধনী লোকের সংখ্যা খুব'ই কম। কিন্তু যে ক'জন ধনী আছে তারা খুব টাকা উড়াচ্ছে। দুঃখজনক ব্যাপার হলো- দেশের উন্নতির জন্য তারা কিছু করে না। এই যে বন্যা গেল- তারা পানি বন্দি মানুষ জনের জন্য কিছুই করেনি। তবে সাধারন মানুষ যে যতটুকু পেরেছে, করেছে। এমনিতেই আমাদের সাফল্যের খবর খুব কম। চারদিকে অসংখ্য খারাপ খবর। সালমান এফ রহমান ১৩০ কোটি ডলারের মালিক। প্রতি ডলার ৮০ টাকা হিসাবে এ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৪০০ কোটি টাকা। বছরজুড়ে শীর্ষ ধনীদের নানা ধরনের খবর প্রকাশিত হয়। তাঁদের শখ, তাঁদের দান, সম্পদ ওঠানামাসহ নানা ধরনের তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পড়ি ও দেখি।

একজন ধনী লোকের কথা বলি- সে এবার ঈদে ৯০ টা গরু কিনেছে। দুঃখের বিষয় এই গরুর মাংস দরিদ্র কোনো লোক পায়নি। পেয়েছে মন্ত্রী, এমপি, সচিব ইত্যাদি মহামান্য সব লোকজন। তাদের বাসায় দুই কেজি বা পাঁচ কেজি নয়, পুরো একটি রান পাঠিয়ে দেয়া হয়েছে। এবং বিশেষ লোকদের কাছে গিয়েছে আস্ত গরু। আমি ৫০ হাজার টাকা হাতে নিয়ে এক হাট থেকে আরেক হাটে গরু খুঁজে বেড়াচ্ছি। এত অল্প দামে গরু পাচ্ছি না।

রাস্তায় জ্যামের কারনে এক ধনী লোক তিনটা হেলিকাপ্টার কিনে ফেলেছে। এখন সে অনায়াসে এবং খুব অল্প সময়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে পারে। বাংলাদেশে কৌশলী ধনীর সংখ্যাই বেশি। এক শ্রেণির ধনী আছেন, যাঁরা রাষ্ট্র ও ক্ষমতাকে ব্যবহার করে ধনী হয়েছেন। এমন সংখ্যাও ইদানিং কালে সবচেয়ে বেশি। হল-মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে আত্মসাৎ হয় প্রায় ১২ হাজার কোটি টাকা। এসব অর্থ কোথায় গেল? যারা অসৎ উপায়ে ধনী হয়েছে তাদের কেন সরকার গ্রেফতার করে না? এদেশের ধনী লোকদের টিভি চ্যনেল থাকে, দৈনিক পত্রিকা থাকে এবং ব্যাংক থাকবেই।

মনের দিক দিক দিয়ে ধনী কারা জানেন? ধনসম্পদ কি সুখী হওয়ার পূর্বশর্ত? বৈধ-অবৈধ পন্থায় যারা সম্পদশালী হয়েছেন তারা কি সত্যি সুখে আছেন, জানতে ইচ্ছা করে। আমার সাথে এক ছেলে লেখা পড়া করতো। মোটেও ভালো ছাত্র ছিল না। ছাত্রলীগ করে এখন বিশাল অবস্থা। নিজের দু'টা গাড়ি আছে। বউও দু'টা। প্রচুর টাকার মালিক হয়ে গেছে। কিভাবে সম্ভব? আমার তো দিন আনি দিন খাই অবস্থা। আমাদের পাশের বাসায় এক লোক আগে সৌদি আরবে হজের সময় আতর, তজবি আর জায়নামাজ বিক্রি করতো। দেশে এসে কন্টাকটারি শুরু করলো। এখন সে কোটি কোটি টাকার মালিক। ঢাকা শহরে চার টা ছয় তলা বাড়ি। কিভাবে সম্ভব? আমার পোড়া কপাল। দশ বছর আগে যেমন ছিলাম আজও তেমনই আছি।

অনুরোধঃ সামান্য কিছু টাকা হলেই তা দিয়ে বিভিন্ন বিলাসদ্রব্য কেনা অভ্যাস বন্ধ করুন। পর্যাপ্ত টাকা না আসা পর্যন্ত দামি মোবাইল ফোন, ঘড়ি, গাড়ি ইত্যাদির পেছনে এক পয়সাও ব্যয় করা যাবে না। অর্থ ব্যয় করার বদলে তা জমিয়ে নতুন করে অর্থ উপার্জনের কাজে লাগান।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×