somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের 'দু:সময়' কবিতাটি ভীষন ভালো লাগে

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। কোনো লেখকেরই উচিত নয় নিজেকে বা অন্য লেখকদের ধারণার পুনরাবৃত্তি করা, তাতে শিল্পের তৃপ্তি পাওয়া যায় না। সময়ের ধারাবাহিকতা ও ঐতিহাসিক পটভূমিকায় সব সময় মানুষকে দেখা উচিত। শিল্পী তার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখতে চান, অথচ শিল্পের স্বভাবই হলো অনবরত পরিবর্তন।

২। আমি কোনও কালেই নেপোলিয়ানের ভক্ত নই। ইতিহাসের এইসব বিখ্যাত চরিত্র গুলি তো আসলে বিখ্যাত খুনী। নেপোলিয়ানও এক রক্তলোলুপ, উচ্চাকাংখী, স্বৈরাচারী ছাড়া আর কি! হিটলারের সাথে তার তফাত অতি সামান্য।

৩। কবিতা অতি বিশুদ্ধ শিল্প, তার মধ্যে যুদ্ধ-টুদ্ধ মেশানো উচিত নয়। কবিতা দিয়ে যুদ্ধ করা যায় না, কবিতা দিয়ে বাজারের দ্রব্য মূল্য কমানো যায় না, সে চেস্টা করতে গেলে - কবিতা আর কবিতা থাকে না।

৪। একটি মেয়ের সাথে বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক স্থাপিত হওয়ার পর তাকে চুমু খেতে চাওয়া তো পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার।

৫। আমরা মনে করি আমরা অন্যায় করছি না, তবু আমাদের কোনও কোনও ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে।

৬। শিল্প সাধনা একটা চব্বিশ ঘন্টার কাজ, লেখক শিল্পিদের কোনো চাকরি- বাকরি করা উচিত নয়। সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও তারা কোনোরকম সাহায্য গ্রহন করতে পারবে না। নিজের সাহিত্য-শিল্প সামগ্রীর বিনিময়ে পাঠক- দর্শক-শ্রোতাদের কাছ থেকে যা পাবে, তা দিয়েই গ্রাসাচ্ছাদন করতে হবে। সেইজন্যই জীবন জীবনযাত্রার মানও হবে অতি সরল, পেট ভরাতে হবে অতি সাধারণ খাবারে, যে কোনো পোশাকে কাজ চালিয়ে নিতে হবে।
পৃথিবীর অনেক দেশেই এমন সাহিত্যিক আছে। এমনকি পশ্চিম বাংলাতেও আছে। এই এরকম সাহিত্যিক আমাদের দেশে একজনও নেই।
শিল্প সাধনা একটা চব্বিশ ঘন্টার কাজ, লেখক শিল্পিদের কোনো চাকরি- বাকরি করা উচিত নয়। সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও তারা কোনোরকম সাহায্য গ্রহন করতে পারবে না। নিজের সাহিত্য-শিল্প সামগ্রীর বিনিময়ে পাঠক- দর্শক-শ্রোতাদের কাছ থেকে যা পাবে, তা দিয়েই গ্রাসাচ্ছাদন করতে হবে। সেইজন্যই জীবন জীবনযাত্রার মানও হবে অতি সরল, পেট ভরাতে হবে অতি সাধারণ খাবারে, যে কোনো পোশাকে কাজ চালিয়ে নিতে হবে।
পৃথিবীর অনেক দেশেই এমন সাহিত্যিক আছে। এমনকি পশ্চিম বাংলাতেও আছে। এই এরকম সাহিত্যিক আমাদের দেশে একজনও নেই।

৭।
মধ্য রাত।
দরজায় ঠক ঠক শব্দ! যদিও কলিংবেল আছে। বিছানা থেকে নেমে পিনহোল দিয়ে তাকিয়ে দেখি একটি মেয়ে। সাদা জামা পরা, হাতে অনেক গুলো সাদা ফুল! আমি মেয়েটিকে চিনতে পারলাম, অনেক বছর আগে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ভয় পাচ্ছি, দরজা খুলতে ভরসা পাচ্ছি না। মেয়েটি করুনা মাখা গলায় বলল দরজা খুলো.....

আমি বললাম, কি চাও? মেয়েটি বলল- ফুল গুলো তোমার হাতে দিয়েই চলে যাবো। আমি কি দরজাটি খুলবো?

আমার খুব অসস্থির লাগে, আমি ঘুমের মধ্যেই ছটফট করতে থাকি।

৮। কেউ অপমান করলে আমার উপকার'ই করে আসলে। সেই রাত্রেই একটা কবিতা বা অন্য কিছু লিখে ফেলি। অপমান বা অবজ্ঞা বরাবর'ই আমাকে কিছু লেখার প্রেরণা দেয়।

৯। বড় যদি হতে চাও, ছোট হও তবে।
ছোট হতে হতে মাটির সাথে মিশে যাচ্ছি।
নাদের আলী, আমি আর কত ছোট হবো?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×