
১। আইনস্টাইন-কে প্রশ্ন করা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হতে পারে?
তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্ব যুদ্ধ কেমন হবে তা বলতে পারি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ লাঠি দিয়ে হবে!
২। রাজাকারের তালিকা করার যেমন প্রয়োজন আছে, তেমনি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করাও জরুরি। ভুয়া মুক্তিযোদ্ধারা রাজাকারের চেয়েও ভয়ঙ্কর।
৩। প্রশ্নঃ ভারতের প্রাচীন নাম কী....??
৪।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড - ২০১৮। অস্ট্রেলিয়ার সিডনিতে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের প্রায় দেড় হাজার নারী নেত্রী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পুরস্কার গ্রহণের সময় সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। এই রকম পুরস্কার এর আগেও সম্ভবত ১৭ টি পেয়েছেন।
পুরস্কার আমাদের দরকার নেই। আমরা চাই- বাজারে জিনিসপত্রের দাম কমবে, গুম খুন, ধর্ষণ বন্ধ হবে, গনপরিবহনে কোষ্ট কমবে, বেকার কমবে, রাস্তার মোড়ে মোড়ে যেন ভিক্ষুক না থাকে, গৃহহীন মানুষ যেন একজন না থাকে।
৫। ঢাকায় এক শুক্রবার। জুমার নামাজের সময় ফিরছিলাম বাসায়। রাস্তা ব্লক করে দিয়ে জুমার নামাজ চলে রাস্তায়। হুজুর ওয়াজ করে, তারপর নামাজ আদায়- খুতবা-মোনাজাত, বেশ লম্বা সময় ধরে রাস্তা বন্ধ থাকে। সুসৃংখলভাবে নামাজ আদায় করেন মুসুল্লিরা, কিন্তু একবারও ভাবেন না আশেপাশে বিশাল এলাকা জুড়ে কি বিশৃংখলাই না তৈরী করে নামাজ পড়ছেন উনারা। মোনাজাতে যখন ক্ষমা চাওয়ার পাশাপাশি দুনিয়া আও আখেরাতের জন্য নানা দাবী দাওয়া পেশ করছেন আল্লাহর কাছে, তখন হয়তো কোনো এম্বুলেন্সে কিংবা গাড়িতে রোগী মৃত্যুযন্ত্রনায় ছটফট করছিলেন।
৬। "pragmatic"এর সঠিক অর্থ কি?
৭।

যদি বেঁচে থাকি হয়তো আর ১৫/২০ বছর আমি আর সুরভি এরকম বয়স্ক হয়ে যাবো!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




