somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শিরোনামহীন

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আমার মনে আছে গত বছর ব্লগার চাঁদগাজী একটা পোষ্টে মন্তব্য করেছিলেন- ''ব্যক্তিগতভাবে আমার কাছে ফেসবুকের চেয়ে ব্লগের আকর্ষণ বেশি। ব্লগে সৃষ্টিশীল কাজের সুযোগ আছে, যা ফেসবুকে সম্ভব নয়। ফেসবুক মানে স্ট্যাটাস, কমেন্ট, লাইক, শেয়ার, চ্যাট এই তো? এসবের মধ্যে শেখার কী আছে? জানার কী আছে? বুঝার কী আছে? এখন, বাংলাদেশে পাঁচ হাজার এ্যাকটিভ ব্লগার আছেন, এই পাঁচ হাজার ব্লগার নতুন এক জেনারেশন, এরা আধুনিক বিশ্বের মানুষ। এরা কোনো কুসংস্কার বিশ্বাস করে না। এই ব্লগাররা একজন সাংবাদিকের চেয়ে কম শক্তীশালী নয়।''
চাঁদগাজী'র মতোন ব্লগারদের নিয়ে এত সুন্দর করে আর কেউ কিছু কখনও বলেন নি।

২। রবীন্দ্রনাথ যদি ভাষা দিয়ে থাকেন, মাইকেল মধুসূদন দিয়েছেন ঢং বা কাঠামো। তারাশঙ্কর ও মানিক দিয়েছেন বিষয়বস্তু। বিভূতিভূষণ আমাদের বোধকে আরও গভীর করেছেন। ব্যক্তিকে চিনিয়েছেন সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহির, জ্যোতিপ্রকাশ দত্ত। আখতারুজ্জামান ইলিয়াস ও শওকত আলী আমাদেরকে ইতিহাসে ফিরিয়েছেন। হাসান আজিজুল হক গভীর থেকে আমাদের জীবনের প্রতিটা বাঁককে স্পষ্ট করার চেষ্টা করেছেন। সেলিনা হোসেন আপন অনুভূতি দিয়ে আমাদের নারী সমাজের প্রকৃত চিত্র তুলে এনেছেন এবং হুমায়ূন আহমেদ আমাদের দিয়েছেন- এক আকাশ স্বচ্ছ আনন্দ।

৩। গতকাল রাতে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- ঢাকা শহরে ভুমিকম্প হয়েছে। পাঁচ লাখ লোক মারা গেছে। আমার পরিচিত সবাই মরে গেছে।
আনন্দের ব্যাপার হচ্ছে- আমার স্বপ্ন কখনও সত্যি হয় না। যদি সত্যি হতো তাহলে এতদিনে আমি হতাম বাংলা সিনেমার নায়ক বা বাদাম বিক্রেতা অথবা অর্থমন্ত্রী।

৪। প্রতিদিন অন্তত একটিবার ভালো কিছু ভাবুন। এই একটি ভাবনা আপনাকে ভালো কিছুর পথ দেখাবে। আপনি উৎসাহীত হয়ে উঠবেন। একটি ভালো ভাবনা পথ থেকে একটি করে বাধা দূর করে দেবে।

৫। শুক্রবার হলো ছুটির দিন। আরাম আয়েশের দিন। ঘুম থেকে উঠবো ১১ টায়। তারপর আবার আরও কিছুক্ষন শুয়ে থাকব। বই পড়বো, গান শুনবো, গেমস খেলব, লিখব। তা না ঘুম থেকে উঠতে হয় ভোর বেলায়।
ফ্রিজ খালি বাজারে যাও। ফ্যান মুছো। লাইটের হোল্ডারে ময়লা জমেছে- পরিস্কার করো। ফ্রীজ পরিস্কার করো। ব্যাগের জিপার নষ্ট হয়ে গেছে- ঠিক করে আনো। কাপড় আয়রন করো। গ্যাসের চুলার চাবি নষ্ট হয়ে গেছে- মিস্ত্রি নিয়ে এসে ঠিক করো। রান্না ঘরের কলে সমস্যা- ঠিক করো। ড্রয়ারটা গুছাও। ফুলের টবটা রঙ করে দাও। ইলেকট্রিক মিস্ত্রী নিয়ে আসো- লাইট এর সুইচটা ঠিকভাবে কাজ করছে না। ফিল্টারে পানি ঠিকভাবে পড়ছে না, ফিল্টারটা ঠিক করো। তোষক আর বালিশ গুলো রোদে দাও। জুতোটা কালি করে রাখো। ইত্যাদি ইত্যাদি...
এই রকম জীবন তো আমি কখনও চাইনি।


একটা কুইজ-
আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×