somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫০

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এটি বর্তমানের সার্বিক দৃশ্যপট।
কেউ পরিশ্রমের মাধ্যমে নিজেকে পরিবিষ্ট করতে চাইলেও তার মূল্যায়ন কম থাকে বাহ্যিক ভাবে। একটি অফিসে একজন কর্মকর্তা ভালো হলে সে টিকে থাকতে পারে না। কারন, অন্য কর্মকর্তাদের কাছে সে দৃশ্যগত শত্রু হিসেবে বিবেচিত।

২। ভাবতে ভালো লাগে, এমন একদিন আসবে যেদিন আমাদের লাল সবুজ পতাকাটা বিদেশীদের বাড়ির ছাদে উঁড়বে।

৩। বাংলা সাহিত্যে আমার পড়া সবচেয়ে প্রিয় বইঃ দত্তা
আর বিশ্বসাহিত্যেঃ ফার্মার বয়- লরা ইঙ্গলস ওয়াইল্ডার এর লেখা।

৪। বিশ্বের ২২০ কোটি খ্রিষ্টান, ১৬০কোটি মুসলমান, ১০০ কোটি হিন্দু ও ৫০কোটি বৌদ্ধ । আপনি জানেন কি পৃথিবীতে ধর্মহীন মানুষের সংখ্যা ?? যারা কোন ধর্মই বিশ্বাস করে না তাদের সংখ্যা ১১০ কোটি । যা পৃথিবীর মোট জনসংখ্যার ১৬ শতাংশ । আপনিও কি তাদের একজন ?
ভেদাভেদ মুক্ত মানবজাতি ও পৃথিবীর প্রত্যাশা করি ।

৫।


মুভি Coco (2017), এনিমেশন, এডভেঞ্চার আর কমেডিতে ভরপুর।
এনিমেশন মুভি। কিশোর বালক কোকো চায় গান গাইতে। সে চায় কিংবদন্তী এক শিল্পীর মত সবাইকে মাতাতে। কিন্তু কোকোর দাদী এবং পরিবার গান সহ্য করতে পারে না। তারা চায় কোকোও তাদের মত মুচি হোক। কিন্তু কোকো গান গাইবেই। ঘটনাক্রমে সে পৌঁছে যায় মৃতদের দেশে। দেখা হয় তার পূর্বপুরুষদের সাথে। কোকো জানল এক অজানা সত্য। কি সেই সত্য? জানতে হলে মুভিটি দেখুন। ভালো লাগবে।

৬।


Without a Clue (1988)
কমেডী ধাঁচের র্শালক হোমস মুভি। ডাঃ ওয়াটসন হোমসের কাহিনী । কিন্তু এমনও তো হতে পারে রহস্যগুলো সত্যিকারভাবে ডাঃ ওয়াটসনই সমাধান করত। র্শালক হোমস কেবল একটি গল্পের প্রয়োজনের একটি চরিত্র মাত্র। র্শালক হোমসের খোলসের আড়াল থেকে নিজেকে প্রকাশ করতে চায় ওয়াটসন। ফলশ্রুতিতে র্শালক চলে যায় ঝগড়া করে। ওয়াটসন নিজেই যায় রহস্য সমাধান করতে। কিন্তু জনগনের মনে র্শালক হোমসের যে চরিত্র গড়ে উঠেছে তা ভাংগতে পারে না ওয়াটসন। তেমন একটা পাত্তাটাত্তা না পেয়ে আবার র্শালক হোমসকে ফিরিয়ে নিয়ে আসে ওয়াটসন। বাকীটুকু দেখতে মুভিটা দেখুন। দুই শক্তিমান অভিনেতা আছেন হোমস Michael Caine ও ওয়াটসনের (Ben Kingsley) চরিত্রে।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×