somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৫

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১। একটা ছোটগল্প লিখবার জন্যে যে পরিশ্রম করতে হয়, তা অনেকটাই একটা নূতন উপন্যাস শুরু করবার মতই। বিশেষ করে গল্পের প্রথম প্যারাটা তৈরি করতে হয় খুবই যত্ন সহকারে। কারণ গল্পের গঠন, ভাষ্য, আঙ্গিক, রিদম বা ছন্দ, দৈর্ঘ, এমনকি মুখ্য চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলিও সেই প্রথম প্যারাতেই ফুটিয়ে তুলতে হয়। এই কাজটা ঠিকঠাক মত শেষ করতে পারলে গল্পের বাকি অংশ গল্প বলার আনন্দেই তরতরিয়ে এগোয়। সেটা বর্ণনাতিত এক আনন্দময় অভিজ্ঞতা!

----গ্যাব্রিয়েল গারসিয়া মারকেজ।

২। ''পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল''।

এই গানটা শুনলে রক্ত ঝিম ঝিম করে উঠে।

৩। হেমিংওয়ে বলতেন, তুমি চোখ দিয়ে যা দেখো, ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করো, আঙুল দিয়ে যা স্পর্শ করো তার সবটুকুই পাঠক পাঠিকাকে দিবে, এমনভাবে দিবে যেন কিছুই বাদ না থাকে।

৪। স্বপ্নে দেখি-
আমার ৫ বছর বয়স। আমার হাতে একটা বই, বইয়ের নাম- 'চলো যাই চিড়িয়াখানায়। বই পড়তে পড়তে আমার ইচ্ছা হলো চিড়িয়াখায় যাব, আমি বাবা আর মা।

সকাল ৯ টায় রওনা দিলাম চিড়িয়াখনার উদ্দেশ্যে। বাসে ওঠার আগেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি আর থামে না। বাবা-মা সিদ্বান্ত নিলেন এই বৃষ্টির মধ্যে আজ আর যাওয়া যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসায় ফিরলাম।

চিড়িয়াখানায় যেতে না পেরে আমার অনেক মন খারাপ হলো। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। আমার মা বলে উঠলেন, 'অ্যাই দ্যাখো! তোমার ছেলে কান্না শুরু করেছে।' আবার বাবা আমাকে বললেন, 'মন খারাপ কোরো না। আজ আমরা যেতে পারি নি সত্যি, কিন্তু পরের বার আমরা ঠিকই যাবো।'

৫। সে অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিল এক রাজকুমারী। তার ছিল খুব গল্প, কবিতা আর গানের শখ।পাশেই বনে রোজ বসতো পাখিদের কবিতা, গান, গল্পের আসর। হাজার রকমের পাখি আসতো সেখানে। লাল পাখি, হলুদ পাখি, কমলা পাখি ,সবুজ পাখি সারা পৃথিবীর সুকন্ঠি সব পাখি।রাজকুমারী মুগ্ধ হয়ে শুনত পাখিদের গল্প, কবিতা আর গান। সেও মাঝে মাঝে পাখিদের সাথে গলা ছেড়ে গান ধরত, মিহি কন্ঠে আবৃত করে যেতো কবিতা, সবাইকে সুন্দর সুন্দর গল্প বলতো। এক দিন কি হল রাজকুমারী পাখিদের সাথে গান গাইছে এমন সময় দেখে চিহি চিহি করে তাকে দূর থেকে ভেঙাচ্ছে এক বাঁদর।রাজকুমারী বাঁদরের দুষ্টমি দেখে হেসেই খুন। আর বাদরটিও দেখতে ছিল খুব কিউট। অন্য সব বাঁদরদের থেকে দেখতে অনেকটাই আলাদা। মাঝে মাঝে সে মানুষের মত দু পায়ে দাঁড়াতে পারে, কুস্তি করতে পারে, ভিন্দেশী ভাষায় কুটকুট করে কথা বলতে পারে। রাজকুমারী বাঁদরকে দেখে তো অবাক!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×