somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই ছবিটা নিয়ে ফেসবুকে খুব হইচই হচ্ছে কেন?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একজন ফোটোগ্রাফার এই ছবিটা তুলেছেন টিএসসি' থেকে। অবশ্যই ফোটোগ্রাফার সাহেব ছবিটি লুকিয়ে তুলেছেন। দুইজন তরুন তরুনী কয়েক সেকেন্ডের জন্য একজন আরেকজনকে যদি ভালোবেসে চুমু দেয়, তাহলে সেটা নিশ্চয়ই অন্যায় নয়। চমৎকার প্রানবন্ত একটি ছবি। চুমু সব প্রেমিক প্রেমিকেরাই দেয়। এটা হয়তো কোনো কারনে সামনে এসে পড়েছে। ফেসবুকে অসংখ্য মানুষ এই ছবিটা শেয়ার দিচ্ছে। নানান জন নানান রকম কথা বলছে। কেউ কেউ খুব নোংরা কথা বলছেন। অনেক শিক্ষিতলোক কুরুচিপূর্ণ কথাও বলছেন।

চুমু দেওয়া খারাপ কিছু নয়। রবীন্দ্রনাথ পর্যন্ত বলেছেন- 'গোপনে একটি চুম্বন দাও'। আমি এই ছবিটাতে খারাপ কিছু দেখছি না। চমৎকার আবহাওয়া। মনোমুগ্ধকর বৃষ্টি। কাজেই যে কোনো প্রেমিক বা প্রেমিকা একজন আরেকজনকে চুমু দিতে চাইতেই পারে। এটা মোটেও অন্যায় নয়। আর যদি এটা অন্যায় হয় তাহলে হাতুড়ি দিয়ে হাড় ভেঙ্গে দিয়েছে- সেটা কি? দিনেরবেলা কুপিয়ে মেরে ফেলেছে সেটা কি? যারা এই ছবি নিয়ে নোংরা কথা বলেছে, আমি বলব তাদের মন মানসিকতাই আসলে নোংরা। তাদের বলব একটু আধুনিক হোন।

এটা মোটেও অন্যায় নয়, অপরাধ নয়। এর থেকে কম বা বেশি রোমান্টিক দৃশ্য প্রতিনিয়ত ঢাকার নানান স্থানে দেখা যায়। কাজেই এই ছবি নিয়ে এতো মাতামাতির করার কি আছে? ভালোবাসা ছড়িয়ে পড়ুক, বিকৃত যৌনতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুজন প্রকাশ্যে চুমু খাওয়ার ঘটনার ভেতর যারা দেশ থেকে 'ইসলাম' ধবংসের লক্ষণ দেখছেন, তাদের কাছে মাদ্রাসায় যুগের পর যুগ ধরে বালক বলাৎকার অপরাধ মনে হয় না? আজ পর্যন্ত কি মৌলভিদের কখনো দেখেছি, গরিব ঘরের মাদ্রাসা পড়ুয়া বালকদের বলাৎকারের প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তরগেটে কর্মসূচি পালন করতে?

পারস্পরিক সম্মতির চুমু খুন নয়, ধর্ষণ নয়, নয় এমনকি যৌন হয়রানিও। একে সমর্থন দিন, সমাজ সাবালক হোক। আচ্ছা, ছবিটা এডিট করা নাতো? বিশেষজ্ঞরা বলতে পারবেন না। চোখের অন্তরালেও অনেক কিছু থাকে! প্রেম হোক উন্মুক্ত, যৌনতা নয়। যাদের দৃষ্টির সমস্যা, মনে কলঙ্ক, প্রেমকে তারা যৌনতা ভাববে। এই ছবিটা দারুন রোমান্টিক একটা ছবি। পার্কে ছেলে মেয়েরা যা করে- ওটা নোংরামি। আমি নিজের চোখে দেখেছি জামার ভেতর হাত ঢুকিয়ে দেয়। আর এই রকম পরিবেশে প্রিয় মানুষকে চুমু দিতে ইচ্ছা করতেই পারে। মাত্র কয়েক সেকেন্ড, এটাই সহ্য করতে পারছেন না।

প্রকাশ্যে চুমু খাওয়া ইউরোপিয়ান সংস্কৃতি। এসব আমাদের দেশে করা ঠিক না। আমাদের সংস্কৃতি হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে সবার সামনে নুনু বের করে হিসু করা। রাস্তা-ঘাটে-বাসে মেয়েদের বুকে, শরীরে হাত দেওয়া। প্রকাশ্যে মারামারি, কোপাকুপি, খুন করা। ঘুষ নেওয়া। মন উদাস থাকলে দূর্নিতি করা ও বাসায় এসে বৌয়ের সাথে রেসলিং খেলা। যেখানে সেখানে ময়লা ফেলা। ছ্যাচড়া চোর, পকেটমার পাইলে রাস্তায় পিটায় মাইরা ফেলা। ইত্যাদি। কাজেই এইসব করার চেয়ে চুমু অনেক ভালো।

ছবির ছেলে মেয়েটা ভালো থাকুক। তাদের ভালোবাসার জন্য হোক। আমি মনে প্রানে চাই পৃথিবীর সমস্ত প্রেমিক প্রেমিকেরা ভালো থাকুক। সুস্থ থাকুক। তাদের প্রতিটা দিন হোক আনন্দময়। তারা যেন প্রতিটাক্ষন এমন ভালোবাসা নিয়ে থাকতে পারে। ভালোবাসার জয় হোক। ভালোবাসা বেঁচে থাক। সবাই যে যার প্রেম ভালোবাসা নিয়ে নিয়ে ব্যস্ত থাকুক। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি। মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। কাজেই মন থেকে ভালোবাসুন। ভালোবাসার কাছে সবাইকেই একদিন না একদিন মাথা নত করতেই হয়। ভালোবাসা মানূষকে সৎ করে। পবিত্র করে। মহৎ করে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫
৪১টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×