somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হুয়াওয়ে নোভা থ্রি আই (Huawei nova 3i)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিনে ফেললাম হুয়াওয়ে নোভা থ্রি আই মোবাইল। দাম ২৯,৯৯০ টাকা। এই মোবাইল কেনার আগের কোনো চিন্তা পরিকল্পনা ছিল না, একেবারে হুট করেই কিনে ফেললাম। বসুন্ধরা মার্কেটে গেলাম- প্রথম যে দোকানে ঢুকলাম সেই দোকান থেকেই কিনে ফেললাম। সব মিলিয়ে সময় লাগলো মাত্র চার মিনিট। আরও কম সময় লাগতো কিন্তু দোকানে বেশ ভিড় ছিল। নতুন মোবাইলটা কিনে বেশ ফুরফুরে মেজাজে আছি।

আমার জীবনের প্রথম মোবাইলও আমি নিজের টাকায় কিনেছি। সেটা ছিল সিটিসেল। মানূষের অনেক আত্মীয় স্বজন থাকে। ভাই বন্ধু, চাচা, মামা তারা গিফট করে। কিন্তু কারো কাছ থেকে গিফট পাওয়া আমার ভাগ্যে নেই। কাজেই নিজের মোবাইল নিজেই কিনেছি। বাসায় এসে 'নোভা থ্রি আই' এর ইউটিউবে রিভিউ গুলো দেখলাম আর মুগ্ধ হলাম। আমার ছোট ভাই (আবীর) আইটি এক্সপার্ট সেও বলল, মোবাইলটা ভালো।

মোবাইল কেনার সময় আমার সাথে ছিল শাহেদ। শাহেদকে বসুন্ধরার ফুডকোট থেকে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক খাওয়ালাম। একটা বার্গার দাম রাখলো তিন শ' ষাট টাকা! ভাবা যায়!! বাসায় ফিরে নতুন মোবাইল কেনা উপলক্ষ্যে সুরভিকে নিয়ে গেলাম চায়নিজ রেস্টুরেন্টে। আমরা দু'জন মিলে ফালতু খাবার খেয়ে বাসায় ফিরলাম রাত সাড়ে এগারোটায়। মেন্যু ছিল অনথন, স্যুপ, ফ্রাইড রাইস চিকেন ফ্রাই। শেষে আইসক্রীম। মাত্র কয়েক ঘন্টায় ৩৩ হাজার টাকা খরচ করে ফেললাম।

ঈদের পরদিন ঢাকার বাইরে যাচ্ছি আমি আর সুরভি। এবার যাবো পাহাড়ে। আগের বছর গিয়েছিলাম সমুদ্রে। মোবাইলটা কিনে ভালো করেছি, এসএলআর ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। কাজেই এখন মোবাইল দিয়ে ইচ্ছা মতোন ছবি তুলবো। এই মোবাইলে ছবি বেশ ভালো আসে। বহন করতেও বেগ পেতে হবে না। ও আচ্ছা, ভালো কথা- ব্লগে আমাকে ৩/৪ দিন পাবেন না। কেউ টেনশন করবেন না। মন খারাপ করবেন না। ৩/৪ দিন পরেই ফিরে আসবো।

আগের 'সিম্ফনি পি-৬' মোবাইলটা পরিচিত একজনকে দিয়ে দিয়েছি। সে খুব খুশি হয়েছে। আসলে আমার মানুষের হাসি মুখ দেখতে ভালো লাগে। আমার প্রচুর টাকা থাকলে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতাম। যাই হোক, আজ সকাল থেকে মনে হচ্ছে, এত দাম দিয়ে মোবাইল কিনে আমি বিলাসিতা করছি। কেমন একটা অপরাধ বোধ হচ্ছে। দরিদ্র দেশে এই রকম বিলাসিতা করা ঠিক না।

সবাই ভালো থাকেন। সুস্থ থাকেন। আমি ফিরে এসে, যেন না শুনি কেউ ঝগড়া করেছেন। আর কয়েকদিন পর ঈদ, ঈদে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করেন। শিশুদের সামনে কোরবানী দিবেন না। কোরবানীর পর ভালো করে চারপাশ পরিস্কার করে দিবেন। মাংস ফ্রিজে না ঢুকিয়ে গরীব দুঃখীদের বিলিয়ে দিন। যদি জীবনে আসল-স্বচ্ছ আনন্দ পেতে চান, অন্যকে সুখী করতে চেষ্টা করুন। অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করুন। তাহলে দুই জগতেই ভালো থাকতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×