
আজ বিশ্ব আলোকচিত্র দিবস।
১৮৩৯ সালকে মূলত আলোকচিত্রের বষ হিবাবে কাউন্ট করা হয়। ক্যামেরা ছাড়া একটি উৎসবকেও কল্পনা করতে পারেন! জানি পারবেন না। ক্যামেরা এমন একটি যন্ত্র যার একটি মাত্র ক্লিক আপানার প্রতিটা আনন্দময় মুহূর্তের স্মৃতিগুলোকে ধরে রাখে চিরকাল।
বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশের আলোকচিত্রীরা নানা ভাবে দিনটি পালন করবেন।

“আমি বিশ্বাস করি যে, ফটোগ্রাফি গল্প বলার ক্ষমতা রাখে, প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা জোগায় এবং পৃথিবীকে বদলে দিতে অন্যতম ভূমিকা পালন করে।”
ক্রোসকে এ্যারা (Korske Ara)

সৃজনশীল আলোকচিত্র মানুষের মনের কথা বলে। আলোকচিত্র গল্প তৈরী করে, পুরোনো স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। ফটোগ্রাফির শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির উন্নতির জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন বা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শখের বসে ছবি তুলে বা পেশাদার ফটোগ্রাফার যাই হোকনা কেনো আজ সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে বিশ্ব আলোকচিত্র দিবস। বিশ্ব ফটোগ্রাফি দিবসে সকল ফটোগ্রাফারকে জানাই শুভেচ্ছা।

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



