
আমার বন্ধু শফিক ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সে প্লেন চালাবে- কিন্তু হায় সে আজ সিএনজি চালায়।
রাস্তায় কোথাও দেখা হলে- আমায় গন্তব্যে নামিয়ে দেয়। আমরা দুপুরে মিলে দুইজন একসাথে খাই।
একজন ভালো মানুষ জানে, সে ভালো। এবং একজন খারাপ, জানে সে খারাপ। মানুষ তোমার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলবে। কারও কাছে আমি ভীষণ ভাব মারি, কারো কাছে আমি ভীষণ কিপটে, কারও কাছে আমি ভীষণ বেয়াদব, কারও কাছে যত নষ্টের গোড়া, কারো কাছে ভীষণ খারাপ...কারো কাছে এক আকাশ আনন্দ।
পৃথিবীতে যে সবচেয়ে বেশি আমাকে বোঝে, সে হল আমি নিজেই। আমিই জানি, আমি কাকে প্রকৃত ভাবে ঘৃণা করি এবং পছন্দ করি। আমি নিজেকে ভীষণ ভালো একটা ছেলে মনে করি। এবং এ ব্যাপারে আমি ১০০% নিশ্চিত।
একজন চৈনিক দার্শনিক বলেছিলেন-“যিনি নিজেকে জেনেছে সে প্রকৃত জ্ঞানী। আর যে অন্যকে জেনেছে সেজন চতুর”।
মরমি বাউল সাধক লালন গেয়েছিলেন -“ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা।”
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



