somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যাদের আবেগ কম তারা সংশয়বাদী হয়

২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।

২। একদিন শিওলিন তার গুরুকে জিজ্ঞেস করলেন: 'গুরু, মানুষের মন কি ছোট-বড় হয়?'
'না, হয় না।'
"তাহলে কেন আমরা 'এর মন ছোট' 'ওর মন বড়' এমন ধরণের কথা বলি?"
গুরু বললেন: 'তুমি একটি বড় হাতির কথা কল্পনা করো।'
'জি, আমি একটি বড় হাতির কথা কল্পনা করছি।'
'যখন তুমি বড় হাতি নিয়ে কল্পনা করছিলে, তখন কি তোমার সম্পূর্ণ মন দিয়ে কল্পনা করছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।
'অবশ্যই।'
'এখন তুমি একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা কর।'
'জি, আমি এখন একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করছি।'
'তুমি কি সমস্ত মন দিয়ে সরিষার দানার কথা ভাবছিলে?'
'জি, আমি সমস্ত মন দিয়ে ভাবছিলাম।'

এবার গুরু বললেন: 'মন তো মাত্র একটি। তাহলে কীভাবে তুমি একই মন দিয়ে একটি বড় হাতি ও একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করতে পারলে? আসলে, যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'

৩। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল।
কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’
কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’
কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।

৪। ভালবাসা বড়ই আজব!! যদি ছেলেটি বোঝে তাহলে মেয়েটি বুঝবে না। আবার যদি মেয়েটি বোঝে তাহলে হয়তো ছেলেটি বুঝবে না। কিন্তু যখন দুজনই বোঝে, তখন আর এই পৃথিবী বুঝতে চায় না!

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
২৩টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×