
১। আমি খুব ভীতু মানুষ। কিন্তু কারো সাহস দেখলে আমার ভীষন ভাল লাগে।
ভীতু আর দুর্বলদের একটা অসুবিধে আছে, তারা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের দিয়ে যে যা খুশি করিয়ে নিতে পারে। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন- 'ওরে ভীরু, তোর ওপরে নেই ভুবনের ভার।'
২। দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো- দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। কিন্তু নজরুল লিখেছেন, 'হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান'। এটা একেবারে ফালতু কথা।
৩। ইনডিয়ান ফটোগ্রাফার রঘুবীর সিং খুব ভালো একটি কথা বলেছেন ফটোগ্রাফির বিগিনার এবং হতাশ ফটোগ্রাফারদের জন্য। তিনি যে কথাটি বলেছেন তার বাংলা এরকম -
ফটোগ্রাফি অনেকটা খনি এলাকায় সোনা খোঁজার মতো। বার বার আপনি খুঁজতে থাকবেন এবং কখনো হয়তো ছোট এক টুকরা পেতে পারেন।
৪। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে' । যে সমুদ্র সীমাহীন জলের আধার - সেটা ভিজে যাবে !!!
৫। যে সব কবি ষাট-সত্তর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে।
৬। বই হচ্ছে অভিজ্ঞতা।
এতকাল ধরে মানুষের জ্ঞানের যে অভিজ্ঞতা হয়েছে, তা বইয়ের পাতায় লিখে রাখা হয়েছে আমাদের জন্য। ভবিষ্যতে যারা আসবে, তাদেরে জন্য আমাদেরও কিছু রেখে যেতে হবে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম' পড়া শুরু করেছি। যদিও আগে একবার পড়েছি। আমি যখন যে বইটা পড়ি, তখন মনে হয়, সেই লেখক আমার সামনে বসে আছেন। লেখকের নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাই!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




