
হঠাৎ বৃষ্টি শুরু হলো- মসজিদের বারান্দায় আশ্রয় নিলাম । তখন এ দৃশ্যটি চোখে পড়ল । কি মনে করে ক্যামেরা বন্দী করে ফেললাম।
১। ঢাকা শহর নরকে পরিণত হয়েছে। অলি-গলি আর বড় রাস্তা সবই একই অবস্থা। ঢাকার রাস্তায় গতকাল যারা বের হয়েছে তারা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে...। যে কোনো সময় মৃত্যুও হয়ে যেতে পারে। অবিভাবকহীন শহর। গতকাল পানিতে ডুবে গিয়েছিলাম। সবাই আমার ছবি তুলেছে কিন্তু কেউ হাত বাড়িয়ে দেয়নি। এই শহরের মানুষ গুলো খুব বেশি নিষ্ঠুর।
২। রেসলিং খেলায় সবাই একটা বেল্টের জন্য মারামারি করে, কিন্তু কেউই প্যান্ট পরে না।
৪। সত্য ও জ্ঞান অনুসন্ধানে ইবনে আল-হাতেমের উক্তিঃ আমি নিরন্তর জ্ঞান ও সত্য খুঁজে বেড়িয়েছি, এবং আমার উপলব্ধি হলো, স্রষ্টার দ্যুতি ও নৈকট্যলাভের জন্য জ্ঞান ও সত্যানুসন্ধানের চেয়ে উত্তম কোনো পথ নেই ।
৫। প্রাচীন পৃথিবীর বিখ্যাত এক জ্ঞানী মানুষ—এরিস্টোটল তাঁর নাম—বৈজ্ঞানিক যুক্তিতর্কের সাহায্যে একদা প্রমাণ করেছিলেন, উপর থেকে দুটি বস্তু ছেড়ে দিলে ভারী বস্তুটি সর্বদা হালকা বস্তুর চেয়ে আগে মাটিতে পড়বে। ৩২২ খ্রিস্টপূর্বাব্দে মারা যান এরিস্টোটল, কেটে যায় প্রায় ২০০০ বছর। আর এই সুদীর্ঘকাল টিকে থাকে এরিস্টোটলের পড়ন্ত বস্তুর মতবাদ।
কিন্তু ১৫৮৯ খ্রিস্টাব্দে হঠাৎ ক্ষেপে উঠেন ইটালির একজন বিজ্ঞানী, গ্যালিলিও গ্যালিলি: ভুল করেছেন এরিস্টোটল!স্তম্ভিত হলেও পরীক্ষালব্ধ ফলাফল মেনে নেয় বিজ্ঞান জগত: হ্যাঁ, এরিস্টোটল ভুল। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হালকা ভারী কোনো ব্যাপার না, সব একই গতিতে নীচে পড়ে।
৬। বাঙালি লেখকদের শুধু লেবুর শরবত খাওয়াই নিয়ম। কোনো পার্টিতে গেলে লেখকরা বলেন- না, আমার চলে না' অথবা আমার অভ্যাস নেই। একবার শরৎচন্দ্র মদ খাওয়ার কমপিটিশন দিতে গিয়ে এক বিদেশীকে প্রায় মেরেই ফেলেছিলেন, কিন্তু নিজের লেখায় মধ্যে কোথাও সে কথা স্বীকার করেননি।
৭। আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




