somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষ বনাম অমানুষ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কিছু মানুষ আসলেই অমানুষ।
সৃষ্টির সেরা জীব অমানুষ হয়ে গেছে। চারিদিকে অমানুষের ছড়াছড়ি। একজন ভালো মানুষও এই অমানুষদের ভিড়ে অমানুষ হয়ে যাচ্ছে। শহর, গ্রাম, রাজধানী সব জাগায় ছড়িয়ে গেছে অমানুষে। ঘরের ভেতর সারাদিন বসে থাকলে এই অমানুষদের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। কিন্তু সারাদিন ঘরে থাকা সম্ভব না। নানান কাজে বের হতে হয়। সব শ্রেনী পেশা মানুষের মধ্যে অমানুষ আছে। হয়তো পৃথিবীর সব দেশের অমানুষ আছে কিন্তু আমাদের দেশের মতো এত এত অমানুষ আর কোথাও নেই। আমি মানুষ দেখলেই বুঝে ফেলি, সে মানুষ না অমানুষ। যারা অমানুষ ওদের হাসিতে কুটিলতা দেখা যায়।

বাসে উঠবেন বেশ কয়েকটা অমানুষ পাবেন। কোনো অফিসে যাবেন- বেশ কয়েকটা অমানুষ পাবেন। পার্কে যাবেন অমানুষ পাবেন। লেখক-প্রকাশের মধ্যেও অমানুষ আছে। প্রতিটা এলাকা, পাড়া মহল্লায় অমানুষ পাবেন। মসজিদেও অমানুষ আছে। কথা হচ্ছে কিছু মানুষ কেন অমানুষ হয়? এই অমানুষ গুলোই অমানবিক কাজ করে বেড়ায়। মায়ের পেট থেকে শুদ্ধ পবিত্র হয়েই জন্ম নেয় মানুষ। তারপর কিভাবে একজন মানুষ অমানুষ হয়ে যায়? অমানুষ হওয়ার কারন কি? পরিবার থেকে সে কি ভালো হওয়ার শিক্ষা পায়নি? স্কুল থেকেও কি ভালো মানুষ হওয়ার শিক্ষা পায়নি? আচ্ছা, আমি যে এত পটর পটর করছি- আমি নিজে কি ভালো মানুষ? অবশ্যই আমি ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ।

সেদিন নিজের কানে শুনলাম- চায়ের দোকানে দুইজন আলাপ করছিল, কনেস্টবল এর চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ লাগে। এস আই পদের জন্য আরও বেশি। অনেক বছর আগে আমাদের পাশের বাসায় একজন পুলিশের লোক পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি পুলিশদের পরীক্ষা নিতেন। পরীক্ষার আগের দিন তার কাছে অনেকে আসতো। কেউ কুলি দিয়ে বাজার নিয়ে আসতো, কেউ হাতে টাকা গুজে দিত। আর একটা ছোট কাগজে রোল নাম্বার লিখে দিত। স্যারের হাত ধরে খুব অনুরোধ করতো তাকে পাশ করে দেওয়ার জন্য। আজকের ঘটনা গুলিস্তান থেকে খিলগা রেলগেট আসবো, রিকশা পাচ্ছি না। তাই একটা লেগুনাতে উঠে পড়লাম। লেগুনা ড্রাইভারের কাছ থেকে জানলাম। প্রতিদিন সাত শ' টাকা চাঁদা দিতে হয়। এই টাকার ভাগ অনেকে পায়, ''অনেকে''।

অমানুষ বলতে যে শুধু পুরুষ মানুষ তা কিন্তু না। প্রচুর মহিলা অমানুষও আছে। তারা ভয়াবহ পিশাচ শ্রেনীর অমানুষ। তাদের মন মানসিকতা ভয়াবহ নোংরা। আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ দেখি। তাদের নানান রকম চিন্তা। বেশির ভাগ চিন্তা ভাবনা হলো- কি করে মানুষকে ঠকানো যায়। সবচেয়ে বড় অমানুষ তারাই যারা রাস্তায় মেয়েদের দিকে কুৎসিতভাবে তাকায়। তারা কি তাদের মা-বোনদের দিকেও এভাবে তাকায়? বাজারে যাবেন, মাছ বিক্রেতা আপনাকে ওজনে কম দিবে। বাসে উঠতে যাবেন আপনাকে ধাক্কাধাক্কি করতে হবে। অফিসে চাকরি টিকিয়ে রাখার জন্য আপনাকে তেলামি করতে হবে। সহকর্মীদের কঠিন ছোবল থেকে নিজেকে রক্ষা করার কৌশল জানতে হবে। সহজ সরল সত্য কথা হলো- নিজের স্ত্রী আর সন্তান ছাড়া আর কোথাও পরিচ্ছন্ন স্বচ্ছ পবিত্র আনন্দ আর কোথাও পাবেন না। নো নেভার।

যদি পৃথিবীতে একটা গবেষনা করা হয়- কোনো দেশের মানুষ সবচেয়ে বেশি অমানুষ বা অমানবিক তাহলে বাংলাদেশের নাম এক নম্বরে আসবে। প্রচুর টাকা থাকলে আপনি যে কোনো অন্যায় কাজ করতে পারবেন। এবং অন্যায় করার পরও সবার কাছ থেকে বাহবা পাবেন। যে বাপ মা'র অনেক গুলো সন্তান থাকে। সেই সন্তান গুলো যখন বড় হয়ে যায় এবং বিয়ে করে, তখন দেখবেন বাপ মা বদলে যায়। তখন যে ছেলে বা মেয়ে টাকা বেশি দিবে বাপ মা তাকেই সাপোর্ট বেশি করবে। ভাবা যায় নিজের জন্মদাতা বাপ মা বদলে যায়! কাজেই শান্তিতে বাঁচতে হলে- উন্নত দেশে চলে যেতে হবে। তাহলে আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন।

চার বছর আগে বৃক্ষমেলা থেকে একটা আম গাছ কিনি। ছাদের বড় ড্রামের মধ্যে গাছটা লাগাই। খুব যত্ন নিতে থাকি। কিন্তু ফল আর আসে না। অথচ গাছটা কেনার সময় বিক্রেতা বলেছিল- সারা বছর এই গাছ আম দিবে। চারিদিকে শুধু মিথ্যা আর গলাবাজি। নামাজ পড়ছে, নামাজ শেষ করেই- টুপি মাথায় রেখেই মিথ্যা বলছে। অন্যের ক্ষতি করছে। অসংখ্য মানুষকে আমি দেখেছি ধীরে ধীরে অমানুষ হয়ে যেতে। লোক দেখানো হজ করছে। বাইরে যথেষ্ট ভদ্র লোক সেজে থাকে কিন্তু বাসায় বউকে অকথ্য ভাষায় গালাগালি করে, পিটায়। মানুষ জানে তার মরতে হবে। তবু সে বদমাইশি ছাড়ে না। আমৃত্যু বদমাইশি করেই যায়। মানুষ তুমি কেন ভুলে যাও, তুমি সৃষ্টির সেরা জীব।

আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ তার ''অদ্ভুত আঁধার এক কবিতায় লিখেছেন-

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্‍‌ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×