
১। চার্লস ব্যাবেজকে যদি কম্পিউটারের জনক বলা হয় তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিঃসন্দেহে আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর জনক বলা যেতে পারে। একটু গভীর দৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথের কবিতাগুলোর দিকে তাকালেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা।
২। এল ছাগলের বাচ্চা পানি খাচ্ছিল । সিংহ এসে বলল, কি রে চেংড়া হারামজাদা । তুই পানি নোংরা করছিস কোন সাহসে ! আবার দাড়িও নাড়ছিস । তোর সাহস তো কম না !
৩। পৃথিবীতে শক্তিমান লোকগুলোর ওপর ইদানিং খুব রাগ হয় আমার ।আমাদের হাতে সময় অনেক কম- তাই চটপট বন্ধুত্ব করা ঠিক নয় । বন্ধুত্বের জন্য সমান সমান হওয়া খুব প্রয়োজন ।লোকে বুঝতেই পারে না আমার চোখে গোয়েন্দার পর্যবেক্ষন আছে । ছেলে গুলো চাকরী ছাড়া আর কিছু বুঝতে চায় না ।আর চালাক লোকগুলো তাদের খাটিয়ে মারে ।সমাজে পাপী মানূষের সংখ্যাই বেশী এবং পাপীরাই সমাজ চালায় ।
৪। তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে | - হযরত আলী (রাঃ)
৫। সহজ সরল সত্য হলো- বয়স বাড়লে সবার'ই নানান অসুখ বিসুখ হয়। এই অসুখ থেকে কারো'ই নিস্তার নেই। হোক সে মন্ত্রী বা রিকশাওয়ালা।
কথা হচ্ছে সব ধনী লোক গুলো চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই রকম একটা হাসপাতাল কি আমাদের দেশে বানানো যায় না? তাহলে দেশের টাকা দেশেই থাকল আর মুমূর্ষ অবস্থায় টানা হেচড়ার মধ্যে পড়তে হবে না।
৬। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ?
সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।
দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



