
দেশের মোট জনগনের বিশাল একটি অংশ এখন বন্যায় নিমজ্জিত, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, অনেকের বাসস্থান পানিতে তলিয়ে গেছে, অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে, কেউ কেউ কয়েকদিন ধরে না খেয়ে আছে, অনেকেই আবার পেটের জ্বালা সহ্য না করতে পেরে, সাহায্যের দাবীতে রাস্তায় নামছে, নদী ভাঙন রোধের দাবিতে চিৎকার করছে । কিন্তু কেউ নেই !
পিঁপড়েদের চলাচল দেখে একটা গ্রামের লোক অনুমান করেছিল, বন্যা আসছে । বন্যা সত্যিই এসেছিল। দক্ষিন আমেরিকার গ্রামের লোকেরা বাতাসের গতি দেখে নির্ধারণ করতে পারে- প্রচন্ড সামুদ্রিক ঝড় আসছে। চীনের মানুষেরা বন্য প্রানীর হাবভাব দেখে ভূমিকম্পের পূর্বাভাস নির্ধারণ করতে পারে । মানুষের জ্ঞান যন্ত্রপাতিকেও হার মানায় । সব দেশের মানূষের জ্ঞান-অনুভূতি- কৌশল জানতে ইচ্ছা করে । কত কিছু করতে ইচ্ছা করে- জানতে ইচ্ছা করে । কিন্তু আজকাল বারবার মনে হয়- আইন-কানুন, অবহেলা, উদাসীনতা, স্বার্থ-হিংসা আর রাজনীতি যেন হাত-পা বেঁধে বাক্সে বন্দী করে রাখতে চায় ।
আমাদের দেশে নদীর সংস্কার করা হয় না। অধিকাংশ নদীই খড়ার মৌসুমে খাঁ খাঁ করে। তখন জমি চাষে সমস্যা হয়।কেন প্রতি বছরই হবে বন্যা অথবা কোথাও খড়া ? সময় মত বাঁধ দেওয়া হলে বা খাল কাঁটা হলে অনায়াসে কাজে লাগানো যায় জলের মত মহার্ঘ সম্পদ। এখনও এ দেশের কত উষর ভূমি এক আকাশ তেষ্টা নিয়ে চেয়ে আছে বুদ্ধিমান মানুষের দিকে। অথচ মানুষ চুপ করে আছে ! এটা কি পলিটিকস ? না কি স্বার্থ ? অস্টেলিয়ায় নদীর সংখ্যা কত কম, সেখানে চাষীদের পানি পয়সা দিয়ে কিনতে হয় ।তবুও কখনও পানির অভাবে চাষ বন্ধ থাকে না ।আমাদের দেশের মানুষ যেন জানেই না- নদীকে কিভাবে ব্যবহার করতে হয় ।এতকাল পৃথিবীতে বাস করেও মানূষ- পৃথিবীর ধন সম্পদ লুটপাট- তছনছ করেছে। বোকা মানূষ ধরতেই পারেনি, এই পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক কি? মানুষ কি দেখে না- পাখি যখন এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায় তখন তার পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না ।মানুষ কেন সারা পৃথিবীর কথা ভাবে না ? চিৎকার করে বলতে ইচ্ছা করে- পৃথিবীর কথা ভাবো, পৃথিবী ছোট একটি গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যেটুকু আছে তাকে যত্ন করে সঞ্চিত রাখো । জাপানে ভূমিকম্প হলে উদাসীন থেকো না আমেরিকা, আফ্রিকায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে চীন কে। চীনে মহামারী হলে তা যেন উব্দিগ্ন করে রাশিয়াকেও।
কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়। নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামী করার পরও ভাগ্য গুনে দু'একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামীকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে।
আমি পৃথিবীর সব মানষকে বলতে চাই- আমি রাজনীতি বুঝি না । আমি জানি না অর্থনীতির কুট তত্ত্ব- আমি শুধু চাই- সবাই সবাইকে ভালোবাসুক।সবাই মিলে দেশের জন্য কাজ করুক-হিংসা এবং স্বর্থপরতা ভুলে গিয়ে ।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



