somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ও বিজলি চলে যেও না...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। নেপোলিয়ান নিজের দাঁড়ি নিজেই কামাতেন। অন্য কারো হাতে দাঁড়ি কাটাতে তিনি ভয় পেতেন। তিনি বলতেন, অপরের হাতে অমন ধারালো অস্ত্রটির সামনে নিশ্চিত গাল-গলা এগিয়ে দেবো তেমন বোকা আমি নই| ”দাঁড়ি নিজে কামালেও তার সাহায্যকারী লোক লাগতো বেশ কয়েকজন। একজন সামনে ধরে রাখতো আয়না। আর একজন ধরতো পানির পাত্র। তিনি সারা ঘর হেঁটে হেঁটে দাড়ি কামাতেন। দাড়ি কামানোর ব্যাপারে সাবধান থাকলেও খাবার ব্যাপারে কিন্তু এত সাবধান থাকতে পারতেন না নেপোলিয়ান। খেতে বসলে জামা কাপড়ে তরকারীর ঝোল মেখে একাকার করতেন, ছুরি-কাটা সামলাতে পারতেন না। কাপ-ডিশ,গ্লাস অনবরত ভেঙ্গে ফেলতেন। অনেক সময় ছুরি কাটা ফেলে হাত দিয়েই খাওয়া শুরু করতেন। তাঁর প্রিয় খাবার ছিলো মুরগীর রোস্ট। আর তা গরম হওয়া চাই। কিন্তু তিনি কখন খাবেন তা নির্দিষ্ট না থাকায় পাচকেরা প্রতি ১৫ মিনিট পর পর একটি করে মুরগী রোস্ট করত।

২। বইঃ দি আলকেমিস্ট । লেখকঃ পাওলো কোয়েলহো । কোয়েলহোর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় উপন্যাস এটি। এএফপির হিসেবে বাংলাসহ ৫৬ টি ভাষায় অনুবাদ হয়েছে আর বই বিক্রি হয়েছে ৩ কোটিরও বেশি। জীবিত কোনো লেখকের লেখা এত বেশি ভাষায় অনুদিত হয়েছে, ফলে তার রেকর্ড রয়েছে গিনেস বুকে।

৩। গরীবের জেলে যাওয়ার অনুভূতি বর্ণনা এমন, ‘শ্বশুর ঘর থেকে ফিরলুম দাদা। বেশ ছিলাম গো!’

৪। সিগারেটের গন্ধটা আমার সহ্য হয় না । সিগারেটের মধ্যে যে কী মধু আছে কে জানে বাবা ! লোকে সারাক্ষণ ফুসফুস করে টেনেই চলেছে- টেনেই চলেছে। পঁচা ঝাজালো গন্ধটা নাকে আসলেই বিচ্ছিরি অনুভব হয়- অস্বস্তি লাগে। কিন্তু তারপরও সইতে হয়। না সয়ে উপায় কি?
যার সঙ্গেই কথা বলতে হয়- সে দু'চার কথার পর ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলে। সিসগারেটের ধোয়ায় চারিদিক ছয়লাপ। আর আমি বোকা'র মতোন মুখে শুধু একটু কষ্টের ভাব ফুটিয়ে রাখি। যেন তার কথায়-তার দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। যদিও অভিনয় সেও একটু জানে। আসলে অভিনয় সবাই-ই জানে। না জানলে কি জগৎ সংসার চলতো?

৫। দেশ স্বাধীন করার যুদ্ধে ১৯৭১ এ ঝাপিয়ে পড়েছিলো সব শ্রেনীর মানুষ।এইদেশের মানুষের পাশে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন কিছু ভিনদেশী মহামানব ও মহামানবী।আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের সম্পর্কে বলতে হবে।আমরা স্বার্থপর জাতি নই। সেই সব মহা মানব- মানবীর হলে-ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন, প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর, সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান, যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর, মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান প্রমূখ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×