
১। গোপাল গঞ্জের একটি গ্রামের পড়ন্ত বিকেল বেলা।

২। সুরভি। একদিন সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে। আমি তখন গভীর ঘুমে। সুরভি আমাকে ডেকে বলল, বৃষ্টিতে ভিজবে? আমি বললাম, না। সে চলে গেল ছাদে। একটু পর এসে বলল, আসো না ভিজি। আমি কঠিন করে বললাম, না। তারপর সে বলল- তাহলে আমার ছবি তুলে দাও।

৩। ঈদের দিন ভোর বেলা। সারারাত জেগে সুরভি সবাইকে মেহেদি দিয়েছে। ভোর হয়ে গেছে। ভোরবেলা নিজের হাতে নিজেই মেহেদি দিয়েছে।

৪। একসময় টুকটাক মডেলিং ফোটোগ্রাফী করেছি। দায়িত্ব পেয়েছিলাম। তাই বাইরের মডেল না খুঁজে নিজের পরিবারের লোকজন দিয়েই কাজ করেছি।

৫। সারা বাংলাদেশ খুঁজে এমন কোনো ফটোগ্রাফার পাবেন না যে কদম ফুলের ছবি তুলেনি।

৬। তখন মাত্র ফটোগ্রাফী শুরু করেছি। সারাদিন ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াই। ছবিটি সদরঘাট এলাকায় তোলা।

৭। একসময় বিয়ে, জন্মদিন, সেমিনার আর কনফারেন্স এর ছবি তুলে জীবিকা নির্বাহ করতাম। সেই আমলের ছবি।

৮। কিছু কিছু ছবি তুলি নিজের আত্মার শান্তির জন্য।

৯। খুবই সাধারন একটা ছবি। কিন্তু ছবিটার পেছনে চমৎকার একটা গল্প আছে।

১০। এই হাত কার নিশ্চয় বলে দিতে হবে না!

১১। ছবিটা কেমন হয়েছে?

১২। মুড়া পাড়া, নারায়ণগঞ্জ।

১৩। দিনের শেষে।

১৪। একবার এক মেয়েকে অনেক গুলো কাঁচের চুড়ি কিনে দিয়েছিলাম। সেই মেয়ে এখন কোথায় আছে, কেমন আছে?

১৫। এই বাচ্চাটা যদি এখন আল্লহর রহমতে বেঁচে থাকে তাহলে তার বয়স ১৩ বছর হওয়ার কথা।

১৬। মানুষ যে কত জাগায়, কত রকম করে প্রেম করে তার ইয়ত্তা নাই!

১৭। কোথাও কেউ নাই।

১৮। অপ্রয়োজনীয় ছবি।

১৯। গাছটি কি বেঁচে আছে?

২০। এই ছবিটি দিয়ে আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। ভালোবাসা নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



