
১। পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে-দেশে এত অশান্তি এবং বিশৃংখলা। জাতিতে জাতিতে এত হিংসা, রেষারেষি। চারিদিকে সমস্যার শেষ নেই- আন্তজার্তিক দস্যুতা, ক্ষমতার অপব্যবহার, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা। আন্তজার্তিক অবিশ্বাস মানুষের ব্যক্তিগত জীবনেও গ্রাস করেছে। আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি আজ। জীবনের প্রতি সত্যনিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল-চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই। এর কোনো সমাধান নেই। দিনদিন বরং পরিস্থিতি আরও খারাপ হবে। আমি মেনে নিয়েছি, আপনারাও মেনে নিন।
২। আমি সব মানুষকে বিশ্বাস করি। কিন্তু সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। কোনো মানূষের মুখে প্রথমে'ই পাপ দেখি না বলেই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই। যে একে গ্রহন করতে পারে না তার জন্য আমার মায়া হয়। নিজের মনের অবিশ্বাস দিয়ে পরের বিশ্বাসকে আহত করার নামই হলো- কাপুরুষতা। চলুন আমরা মোমবাতির মতো বাঁচি, নিজেকে দান করে, কিন্তু সকলকে আলো দিয়ে।
৩। চরাঞ্চলে জমি দখলের জন্য যেমন দুইদল গ্রামবাসী দা, কুড়াল, খুন্তি ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি আজ ক্ষমতায় যাওয়ার জন্য দেশের রাজনৈতিক দল গুলো দেশটাকে ইজারা নেয়ার জন্য হাতের কাছে যা পাচ্ছে তাই নিয়ে পাগলা কুত্তার মত ঝাঁপিয়ে পড়েছে। যদি এবার সত্যি সত্যি কোনো ভাবে বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা ওদের হাড্ডি ভাঙ্গবে। অনেক বিএনপিওয়ালাদের মুখে আমি এই কথা শুনেছি।
৪। একজন মানুষ নামাজ পড়লেই তাকে ভালো বলা যাবে না। এবং একজন মানুষ নামাজ না পড়লেই খারাপ হয়ে যায় না। দুষ্টলোকরা ধর্মকে ব্যবহার করে সাধু সাঁজার জন্য। আমাদের সমাজে বেশির ভাগ লোক হলো দুষ্ট। মাঝে মাঝে মনে হয়- পৃথিবীতে ধর্ম না থাকলেই বুঝি ভালো হতো। কিছু লোক ঠিকই বলে আসল ধর্ম হলো মানব ধর্ম। বাংলাদেশের বেশির ভাগ মসজিদ মাদ্রাসা অসৎ লোকের টাকায় হয়েছে।
৫। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপিতেই থাকবেন। বিএনপি নির্বাচনকে সামনে একট বিষয়ে সফল। সেটি হলো অনেক নেতাকে কিনে নিল। নেতা কেনা যে সহজ তা প্রমাণ করল।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

