somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৫

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। নানান রকম পুরোনো বই নাড়াচাড়া করে দেখার কী আনন্দ, সেটা প্রকাশ করার ভাষা নেই! একেকটা বই কত হাত ঘুরে এসব দোকানে আসে। প্রতিটি পুরোনো বই এর ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি। এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাই করে নিলো? আমি বই কিনতে আসিনি। এমননি পুরোনো বই নেড়ে চেড়ে দেখতে এসেছি। এই কাজটা করে আমি অনেক আনন্দ পাই। অবশ্য সব সময় শুধু নেড়ে চেড়ে দেখি না। কিনেও ফেলি দুই হাত ভরতি করে। তবে আজ বই কেনা হয়নি। টাকা নাই।

সুরভি বাসায় নেই। তার বাবার বাড়ি গেছে। রাতে ফিরবে। তাই আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। কোনো ছাড়াই চলে এলাম নীলক্ষেত। অলি গলি ঘুরতে ঘুরতে কখনো কখনো কোনো নির্জন মুহূর্তে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানূষ বলে মনে হয়! এইবোধ আমাকে সাহস দেয়, শক্তি দেয়। সুন্দরের বাতাবরনের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রুপান্তরিত করা যায়। কখনো কখনো মনে হয়- মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা। নিজেকে মনে মনে সম্রাট ভাবি। আশে পাশের সমস্ত লোকজনদের মনে করি আমার প্রজা। আমি আরও ভাবি- এই পুরো নীলক্ষেত টাই আমার। শুধু নীলক্ষেত কি শাহবাগ মোড় পর্যন্ত আমার। এখানে যারা থাকছে- তাদের অন্য কোনো উপায় নেই, তাই তাদের থাকতে দিয়েছি।

গতকাল সারাটা রাত আমি জেগেছিলাম। একটুও ঘুম আসেনি। নানান রকম সাতপাঁচ ভাবনা ভাবতে-ভাবতে রাত পার হয়ে গেছে। রাতের গাঢ় নীল আকাশের মাঝে চাঁদ সাদা বলেই জোছনার কোমল শুভ্র আলো এত সুন্দর। আবার অন্যরকম উদাহরন দেওয়া যায়- কেউ তার অতীত ভুলে, অতীতের সমস্ত গ্লানি, দুঃখ, বেদনাকে মুছে ফেলে নতুন একটি জীবন শুরু করতে চায়, তখন প্রথমেই তার মনটাকে পরিস্কার করে, সাদা মন নিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে হবে। স্বচ্ছতা ও শুভ্রতা তার বিশ্বাসের তার ভালোবাসার, তার নতুন জীবনের সূচনার ভীত হবে। বিয়ের আগে সারারাত জেগে জেগে সুরভির সাথে গল্প করতাম। সুরভিকে শুধু কবিতা শুনাতাম- ''হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ/ তবু যে যার কাটার কাছে ফিরে যায় একদিন/ একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।''

শীতকাল চলে এসেছে কিন্তু রোদের খুব তাপ। রোদে পুড়ে পুড়ে আমার চেহারা নষ্ট হয়ে গেছে। আয়নাতে নিজেকে দেখলে নিজেই আঁতকে উঠি। নায়কের মতো দেখতে ছিলাম আমি। শূটিং ক্লাবের সামনের ফুটপাতে এক ভদ্রলোক কান পরিস্কার করাচ্ছে। মাত্র দশ টাকা। ভাবলাম আমিও কান পরিস্কার করাই। দাঁড়িয়ে আছি, ভদ্রলোকেরটা শেষ হলে আমি বলল- এবার আমার কান পরিস্কার করুন। এমন সময় দেখি ভদ্রলোকের মোবাইলে ফোন এলো। তিনি নড়াচড়া না করে ফোনে কথা বলে যাচ্ছেন। কান পরিস্কার করার লোকটা কান পরিস্কার করে যাচ্ছে। এমন সময় আমার মোবাইলে ফোন এলো, সুরভি ফোন করেছে- বলল কি করো? আমি বললাম, কান পরিস্কার করাচ্ছি। সুরভি বলল ওয়াক ছিঃ।
সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দেখি এক লোক কাঁচা মরিচ বিক্রি করছে। একদম সস্তা, মাত্র ২৫ টাকা কেজি। এক কেজি কাঁচা মরিচ কিনে ফেললাম।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
৩২টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×