somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭৩

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে। একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি। গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই। চারিদিকে অন্ধকার। সামনে শুধু জনহীন একটি অন্ধকার গলি। কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি। গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই এমনকি বতাসও নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না। চোখ ভরা ভয়।
অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি। মনে হলো এখানেই সব শেষ। সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই। ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ। খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়!

রাত তিনটা। সুরভি গভীর ঘুমে। আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো। এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য! তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ। এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে। স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না। তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস? আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও!

২। অনেক ভেবে ভেবে বলতে বাধ্য হলাম, বিএনপিকে আর ক্ষমতায় চাই না। বিএনপি ক্ষমতায় আসা মানে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আ.লীগের উপর প্রতিশোধ নিবে। শুরু হয়ে যাবে আ.লীগ সমর্থিত লোকদের উপর অত্যাচার আর তখন দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টি হবে। সাধারন মানুষের দুঃখ, কষ্ট বেড়ে যাবে। চোখ বন্ধ করেই বলা যায়, হাসিনা সরকারের পতন হলেই দেশে অস্থিতিশীল পরিবেশ শুরু হবে।

এদেশের মানুষ যে কোন মূল্যে শান্তি চায়, হোক না সেটা বিএনপিকে ধ্বংস করে। হাসিনার আমলে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনাও খুব কম। আমি চাই, হাসিনা সরকার সারা জীবন ক্ষমতায় থাকুক। সাধারন মানুষ চায় শান্তি। দেশ তো ভালোই চলছে। বাজারে গেলে মনটা খুশিতে ভরে যায়, কোনো কিছুরই অভাব নেই। তিনি শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। আর তাই তো, ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’। ২০১৫-তে UNESCO থেকে এই শিরোপা যার মাথায় উঠেছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক ও আর্থিক উন্নয়ন বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় সবথেকে এগিয়ে ছিল, আর যিনি তার কাণ্ডারী তিনি হলেন শেখ হাসিনা।

৩। এক কৃষক চাষ করে যে ধান পেলো তাতে তার ১১ মাস চলবে। আরেক কৃষক যা পেলো তাতে তার চলবে মাত্র এক মাস।
প্রথম কৃষকের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একদিন ২য় কৃষক শুনতে পেলো বাড়ির ভিতরে বিলাপ হচ্ছে, ‘হে আল্লাহ, তুমি আমারে মাত্র ১১ মাসের ধান দিলা? বাকি এক মাস আমি কীভাবে চলবো?’
২য় কৃষক তার বাড়ি থেকে পুরো এক মাসের ধান ১ম কৃষককে দিয়ে বললো, ‘এই নাও ভাই, আমার চাষের ফসল থেকে তোমাকে এক মাসের ধান দিয়া দিলাম। এতে তোমার পুরা ১২ মাসই চলে যাবে।’
তারপর ঐ বাড়ি থেকে বের হতে হতে ২য় কৃষক বলে, ‘যে আল্লাহ আমারে ১১ মাস চালাইতে পারে, সেই আল্লা আমারে ১২ মাসই চালাইতে পারবো।’

৪। আবারো শেষ করলাম- 'ক্রীতদাসের হাসি'। শওকত ওসমান রচিত একটি চমৎকার উপন্যাস। ১৯৬২ সালে লেখক এ উপন্যাসটি রচনা করেন। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী। যারা উপন্যাসটি এখনও পড়েন তারা পড়ে ফেলুন।





সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×