somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন হাওয়াই দেশটি সম্পর্কে জানি

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার আমি এক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল 'হনুলুলু' কোন দেশের রাজধানী? উত্তরটি আমি পারিনি। এই প্রশ্নের উত্তর আমি পারিনি বলে আমাকে আর কোনো প্রশ্ন করা হয়নি। বাসায় এসে জানলাম, হাওয়াই। হাওয়াই এর রাজধানী হনুলুলু। রাগে জিদ্দে হাওয়াই আর হনলুলু সম্পর্কে অনেক পড়াশোনা করলাম। পড়াশোনা করে জানতে পারলাম-- দেশটির মোট জনসংখ্যা ১৫,৯৫,৬৩৯ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনুলুলু-তে রাস্তা পারাপারের সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে ৩৫ মার্কিন ডলার জরিমানা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান হাওয়াই। তার পিতা হুসেইন ওবামা আফ্রিকার কেনিয়া থেকে বৃত্তি নিয়ে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আসেন। মা স্টানলি অ্যান ডানহ্যাম তখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পরস্পরের মধ্যে পরিচিতি, প্রেম অতঃপর বিয়ে ও ওবামার জন্ম।

একসময় হনুলুলুর রাস্তা আলোকিত করার জন্য কেরোসিনের বাতি ব্যবহার করা হতো। হাওয়াইতে বিদ্যুৎ-ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বড়সড় প্রতিবন্ধকতা ছিল। একটি হলো এ দ্বীপদেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসা আর অন্যটি হলো এর জন্য সঠিক জ্বালানির সরবরাহ নিশ্চিত করা। বছরের সর্বোচ্চ গড় তাপমাত্রা ৮০-৯০° ফাঃ (২৭-৩২° সে.) এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ৬৫-৭৫° ফাঃ (১৮-২৪° সে.)। হনলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকার ব্যস্ততম এয়ারপোর্টের একটি! প্রতিবছর প্রায় ২ কোটি যাত্রী এই এয়ারপোর্টের দরজা দিয়ে যাতায়াত করেন। ১৯২৭ সালে জন রজরস এয়ারপোর্ট হিসেবে এই এয়ারপোর্টের গোড়াপত্তন। ১৯৪৭ সালে এর নাম হয় হনলুলু এয়ারপোর্ট। ১৯৫১ সালে এর নামের সঙ্গে যুক্ত হয় ইন্টারন্যাশনাল শব্দটি।



হনুলুলু যুক্তরাষ্ট্রের ৪৬তম জনবহুল শহর। হনুলুলু মূলত পর্যটক কেন্দ্র। হনলুলু ১১ শতকের দিকে প্রতিষ্ঠিত। ১৭৯৪ সালে, গ্রেট ব্রিটেনের ক্যাপ্টেন উইলিয়াম ব্রাউন বর্তমান হনলুলু হারবারে প্রথম বিদেশী হিসাবে পাল তোলেন। 'হাওয়াই' আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রশান্ত মহাসাগরের বুক চিরে যার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় এক মিলিয়ন বছর আগে। আমেরিকার মূল ভূখণ্ড থেকে হাওয়াইয়ের দূরত্ব দু হাজার তিন শ নব্বই মাইল। জাপান থেকে এর দূরত্ব তিন হাজার আট শ পঞ্চাশ মাইল। সেই অর্থে হাওয়াই দ্বীপের অবস্থান আমেরিকা ও জাপানের প্রায় মাঝামাঝি।



হাওয়াইকে ট্যুরিস্টদের স্যাংগ্রিলা— স্বর্গভূমি বলা হয়ে থাকে। ফুলের দেশ, সুন্দর তৃণলতার দেশ, ফলের দেশ ও ট্রপিক্যাল বৃক্ষরাজির দেশ হাওয়াই। হাওয়াই দ্বীপের সবচাইতে শক্তিশালী আগ্নেয়গিরি হল এই কিলাওয়েয়া। ১৯৮৩ সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝরনা আর তার স্রোতে ১৪৪ স্কয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আগ্নেয়গিরিটির কারণে দ্বীপের সাথে নতুন জমিও তৈরি হয়েছে। প্লেনে করে শিকাগো থেকে আট ঘন্টা সময় লাগে হনলুলু যেতে।



আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনও লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এঁরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন। প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ পর্যটক আসেন। হাওয়াইয়ের জলবায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। অনেক জাতের আনারস এখানে হয়। হাওয়াইয়ের আদি বাসিন্দারা নানা ধরনের দেবদেবী বিশ্বাস করতেন, যেমন আগ্নেয়গিরির দেবতা ‘পেলে’ যাকে ভয় এবং শ্রদ্ধা করা হত।


হাওয়াই সমুদ্রসৈকতে গেলেই এমন আলোহা (হাওয়াই) শার্ট ও স্লিভলেস আলোহা গাউন পরা পর্যটকের দেখা মিলবে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×