
১। আজ সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম- ''ঈশ্বরপুত্র''। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান ঈশ্বরপুত্র। যারা বইটি পড়েন নি তারা পড়ে ফেলুন।
২। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদতো মহা খুশি। মুরিদ খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে। কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি মারা গেলো। মুরিদতো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে।
তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। তো ওখান দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লেখলো ''গাধা শাহ এর মাজার''।
অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো। হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো।
নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।
৩। বৃষ্টির রাত। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। বিশাল বড় বাড়িতে একটা মেয়ে একা বসে আছে। সে খুব ভীত। ভয় দূর করার জন্য টিভি দেখছে মেয়েটা। টিভিতে একটা নিউজ দেখাচ্ছে। নিউজটা হলো, শহরে একজন ভয়ংকর খুনি ঘুরে বেড়াচ্ছে। কোন কারণ ছাড়াই মানুষকে খুন করছে। আর নিউজে সাবধান করে দেয়া হলো, অপরিচিত কাউকে যেন বাড়িতে ঢুকতে না দেয়া হয়।
একটু পরেই কলিংবেল বেজে উঠলো। মেয়েটা ভয়ে চমকে উঠলো। আর তারপর.....
অসাধারণ একটা থ্রিলার মুভি। মুভিতে মাত্র তিনজন অভিনেতা। এই হিন্দি মুভির নাম- Kaun
৪। বাংলা একাডেমি'র সকল ক্ষমতা থাকা উচিত লেখক প্রকাশকদের হাতে। তারাই এর ভাগিদার। বাংলা একাডেমি'র লোকজনের চেয়ে আমাদের দেশের লেখক আর প্রকাশক'রা বাংলা সাহিত্যকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। আসেন আমরা সবাই মিলে বাংলা একাডেমি'কে নিষিদ্ধ করে দেই।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




