
১। নিরাপদ হোক। কোন ক্ষয়ক্ষতি যেন না হয়।
২। না ভোটের কোনো অপশন নাই। একটা প্রার্থীও পছন্দ হইতাছেনা...
ভোট যে দিবো, কারে দিবো!!
৩। ওহে আল্লাহ তুমি বাংলাদেশ কে হেফাজত কর আমিন।
৪। ধানের শীর্ষ প্রতীকের মালিকরা খুবই মিতব্যয়ী ও কৃপন। বিনা খরচে সাংসদ হইতে চায়। এখনও নির্বাচনীয় সহিংসতা চলছে কথাটি মিথ্যা কথা।
৫। দল এমনিই জিতবে এটা ভেবে ঘরে বইসা থাইকেন না। সেন্টারে যাবেন, ভোট দিবেন। জয় বাংলা, অনেক শুভ কামনা...
৬। এবার প্রথম ভোট, এখনও ভাবতেছি দিব কিনা! পরিস্থিতি বুঝে আগামীকাল সিদ্ধান্ত নিব ভাবতেছি।
৭। আমি দেশের মালিক। ভোট আমার মালিকানায়। আমার ভোট আমি দিব। আপনি দেশের মালিক।আপনার ভোট আপনি দিন। রাজাকার বাদে যাকে খুশি তাকে দিন। নিপীড়িত সাধারণ মানুষের পক্ষে বাংলাদেশকে ভোট দিন।
৮। আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী বিরোধী দল পেলে এ দেশ এর উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ।
৯। নৌকা জিতলেই বাংলাদেশ, নৌকা হারলে বাংলা শেষ।
১০। বিশ্বের কোন কোন দেশে নির্বাচনের সময় ইন্টারনেট শ্লো অথবা বন্ধ রাখা হয়?
১১। মুখে নৌকা, মনে ধান... তাদের হতে সাবধান!
১২। এই শীতের রাতে যারা মশার কামড় খেয়ে ব্যালট বক্স বুকে আগলে সেন্টারে বসে আছেন, সেই সব সহকর্মী ও বন্ধুদের জন্য অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা।
১৩। জননেত্রী শেখ হাসিনা’র উপর বিশ্বাস রেখে এবার অন্তত ,আপনার ভোট নৌকা প্রতীকে দিন,,, বাংলাদেশ এগিয়ে যাবে বহুদুর !!!
১৪। বাংলাদেশ সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখুন এবং নির্ভয়ে আপনার ভোট প্রদান করুন।
১৫। যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে.?. কেউ কী নিশ্চিত করতে পারবেন.?
১৬। ‘চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা ‘
- টাইম ম্যাগাজিন
১৭। দেশে যাই ঘটুক, নড়াইল ২ আসন থেকে মাশরাফিকে সাংসদ হিসাবে দেখতে চাই। মাশরাফি দেশপ্রেমিক, নৈতিক এবং ঘাউড়া।
১৮। জনমত জরিপ বলছে নৌকা জয়ী হবে।
১৯। রাজধানী এখন ফাঁকা। ঈদের আমেজে সব ঘরমুখো। রথ দেখা কলা বেচা একসাথে। ভোট দেওয়াও হবে, বাড়িটাও দেখা হলো।
২০। ৬০% তরুণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় চায়।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




