
১। ভাইসব.....ভোট তো হইয়া গেলো! কাইল কি গাড়ি-ঘোড়া চলব?
২। অভিনন্দন মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ম্যাডামের বিপুল ভোটে বিজয় লাভ করার জন্য ।
৩। বিপুল ভোটে ৭১-এর বিজয় নিশ্চিত হতে যাচ্ছে। এ বিজয় মুক্তিযুদ্ধের বিজয়।
৪। জাতি দেখলো একটি নির্লজ্জ বেহায়াপনা নির্বাচন। সাবাস বাংলাদেশ।
৫। পুলিশ খারাপ সেনাবাহিনী খারাপ সাংবাদিক খারাপ হুজুররা খারাপ,বাংলাদেশের সবাই খারাপ। ভালো গুলা দেকছিনা কেনো??
৬। বড় ছেলে ভোটার হবার হবার পর ভোট দিতে পারেনি! কারণ? দুইবারই তাকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে!
৭। যেমনেই হোক, দশ বছর পর এই দেশের বউত মানুষ ভোট দিবার পারছে এইডাও একটা বিশাল ঘটনা!
৮। আমি একটা চূড়ান্ত ইতর অসভ্য অগণতান্ত্রিক অসংস্কৃতির রাষ্ট্রে বসবাস করি।
৯। ১৮ ঘন্টা পর নেটের মুখ দেখলাম! নির্বাচনের খবর কি!
১০। জো জিতা ওহি সিকান্দার!
১১। ড. কামাল না থাকলে বিম্পি এত বড় বিপদে পড়তো না।
১২। এখন আর সারা রাত জেগে ভোটের ফলাফলের অপেক্ষা করতে হইবো না রে পাগলা...পাশ পাশ...
১৩। জাতীয় নির্বাচন একটা শিল্পকর্ম। এ ধরনের শিল্পকর্ম সবার পছন্দ নাও হতে পারে।
১৪। এটা এমন একটা ভোট, যেটার ফলাফল জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
১৫। আমি জালিমকে সুযোগ দিই তাদের পাপকে পাকাপোক্ত করার জন্য। অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি।.......(সূরা আল ইমরানঃ১৭৮)
১৬। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ : শেখ হাসিনা...!
১৭। ফেসবুকে বিপ্লব না ঘটিয়ে আত্মসমালোচনা করুন।
১৮। আশেপাশের প্রায় জায়গায় খবর নিয়েছি। প্রতিটি কেন্দ্রেই বানচাল হয়েছে। তারপরও যদি গণমাধ্যম প্রচার করে- নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাহলে তাদেরকে 'দালাল'ই বলবো।
১৯। বিপ্লব করতে চাই না। শুধু নিজের সন্তান এই দেশে জন্ম দেওয়ার আগে ১০০ বার ভাববো। তাছাড়া, আমি বিপ্লবী কিংবা রাজনীতিক না। সামান্য নাগরিক।
২০। মির্জা ফখরুল এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি কি আর পারবেন নির্বাচন প্রত্যাখ্যান করতে? মাইনকা চিপায় বিএনপির মহাসচিব!
২১। আজকে মনের শান্তিতে ঘুমানো যাবে। নৌকা না জিতলে এতোক্ষণে তান্ডব শুরু হয়ে যাইতো দেশে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




