somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজ বইমেলায় গিয়েছিলাম

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুট করে আজ বইমেলায় গিয়েছিলাম।
যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কি মনে করে একাই চলে গেলাম মেলায়। বেশ কিছু বই কিনেছি। সবচেয়ে বড় কথা ইমদাদুল হক মিলনের নূরজাহান কিনেছি। অখন্ড। দাম নিয়েছে ১১৩০ টাকা। বইয়ের গায়ের দাম পনের শ' টাকা। বইটা এক বন্ধুর কাছ থেকে এনে পড়েছিলাম। ভাবলাম নিজের সংগ্রহে একটা থাকা উচিত। বইটা সংগ্রহ করে বেশ আনন্দ পেয়েছি। ৯৭৮ পাতার বই।



শরৎ রচনা সমগ্র কিনেছি।
মাঝে মাঝে শরৎ পড়তে মন চায়। হাতের কাছে পাই না। খুব রাগ লাগে। তাই আজ কিনেই ফেললাম। দাম বেশি নয় মাত্র ৩০০ টাকা। তবে বইয়ের পাতা ভালো নয়। ক'দিন ধরে দত্তা পড়ার স্বাদ জেগেছে। সাবের ভাইয়ের (মঈনুল আহসান সাবের) কাফকা আসবে বইটি কিনেছি। আগামী শুক্রবার এই বইটা পড়ে শেষ করবো। ইশতিয়াক আহমেদ ভাইয়ের সাদা প্রাইভেট বইটি কিনেছি। আরাম করে শুয়ে বসে পড়বো। সালমা লুনা'র পরীরা উড়ে যায় বইটি কিনেছি। ৯৬ পাতার বই। এক বসায় শেষ করে ফেলব।



মাসরুর আরেফিন এর আগষ্ট আবছায়া বইটি কিনেছি প্রথমা থেকে। প্রথমা'র বইয়ের অনেক দাম। বইটির দাম নিয়েছে ৭০০ টাকা। ৩২৮ পাতা। এই লেখক এর আগে কোনো কিছু পড়া হয়নি। তবে মন বলছে বইটি ভালো হবে। আরু বেশ কিছু বই কিনেছি। এগুলো নিয়ে পরে লিখব। লিস্টে আরও অনেক বই বাদ রয়ে গেছে। খুব শিগগির'ই কিনে ফেলব। তবে আজ শিবরাম সমগ্র খুজেছিলাম পাইনি। বইয়ের দাম অনেক বেশি। আর একটু কম হলে আমার মতো পাঠকদের জন্য খুব ভালো হতো।




সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
২৭টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×