somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চকবাজার অগ্নিকান্ডে সাধারন মানুষ যা ভাবছেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ঢাকার চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়া লাশের সংখ্যা এখন ৭৬ জন।

২। আবাসিক এলাকায় আর নয় কেমিক্যাল কারখানা, কেমিক্যাল গোডাউন। ঢাকার চক বাজারে অগ্নি কাণ্ডে পুরো জাতি আজ গভীরভাবে শোকাহত!

৩। ঢাকাৱ বাতাসে মানুষ পোড়া গন্ধ! এক হৃদয় বিদাৱক একুশ!

৪। এইটা দুর্ঘটনা না, এইটা ঘটনা। এই দেশে কোন দুর্ঘটনা ঘটে না, সবই ঘটনা।

৫। নিমতলী থেকে চকবাজার, অগ্নিদগ্ধ মানুষ! মূল্যহীন মানুষ!! শুধু সংখ্যা আর 'ট্র্যাজেডি' শব্দটি উচ্চারণ করেই আমাদের দায় সারা হয়...

৬। চকবাজার অগ্নিকান্ডে যেসব ঘরবাড়িতে মানুষ পুড়ে মারা গেছে, আমি প্রায় নিশ্চিত, এরপরও সেসব বাড়ির মালিক তাদের রাসায়নিকের গোডাউন সরাবেন না। কয়েকদিন মিডিয়া কাভারেজ, প্রশাসনের কঠোর হুশিয়ারি, দু-চারটা মানবিক স্টোরি, মানববন্ধন বা টকশো চলবে যা আমাদের মুখস্ত হয়ে গেছে।

৭। আমরা মেলায় যাবো। পাঠক আসবে,বই কিনবে,অটোগ্রাফ দিবো, সেলফি তুলবো। সব একই। শুধু চারপাশে বয়ে বেড়াবো অসংখ্য লাশের পোড়া গন্ধ।

৮। হে অগ্নিদগ্ধ মৃতরা তোমরা এদেশের মানুষকে ধ্বংস হওয়ার অভিশাপ দাও। কখনও ক্ষমা করো না।

৯। মৃত্যু কতটা নির্মম আর নিষ্ঠুর হয়ে নিজেকে প্রকাশ করতে পারে তা কোন মানুষের অনুভূতি শক্তিতে উপলব্ধি করার ক্ষমতা নেই। শুধু এইটুকুই অনুরোধ মৃত্যু তুমি কারো জন্য আর এতোটা নিষ্ঠুর হয়োনা।

১০। ২০১০ সালে নীমতলীর অগ্নিকাণ্ডের পর আজকের এই ভয়াবহ একইরকম আরেকটা ঘটনা ঘটতো না আমাদের পরিকল্পনাহীনতা আর সচেতনতাহীনতার কারনে আবারো পুড়ে মারা গেলো শ'খানেক মানুষ। একুশের বড় শোকের দিনে আরো একটা সাময়িক শোক হয়ত আমাদের ইতিহাসে যোগ হলো, কিন্তু আমরা তো জানি, এই শোকও আমরা একদিন ভুলে যাবো। সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা এভাবেই বাঁচবো- দেশপ্রেম, সাহস আর মেধা নিয়ে যেভাবে বেঁচে আছি।

১১। পুরান ঢাকার এই মানুষগুলো বহু আগে থেকেই মাইনফিল্ডে বাস করে। আমরাই বা কতটা নিরাপদ? প্রতিনিয়ত যে গাড়িটাতে চড়ছি, সেটার সিলিন্ডার কতটা নিরাপদ? গ্যাস সিলিন্ডারের এই শহর, কতটা ভয়ঙ্কর মরণফাঁদ নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য! নিমতলি থেকে আমরা শিক্ষা নেইনি, কাজেই একের পর এক উচিত শিক্ষা প্রকৃতিই দেবে, এই ই নিয়ম।

১২। এবার আগুনে দ্বগ্ধ নিহতদের পরিবারকে কিছু টাকা দেয়া হবে। এরপর একটি চার সদস্ত বিশিষ্ট তদন্ত টিম হবে। তদন্ত রিপোর্ট ডিপ ফ্রিজে রাখা হবে। সর্বশেষ কোন রকমে এক সপ্তাহ কেটে গেলে আমাদের আর কিছু মনে থাকবে না, সব ভুলে যাবো।


সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×