somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সেই মেয়েটি

১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাসে করে উত্তরা যাচ্ছি।
আজ ভাগ্য বেশ ভালো, সিট পেলাম। বাস ছাড়ার আগে খুব সুন্দরী এক মেয়ে উঠলো কিন্তু বাসে আর সিট খালি নেই।
আমি লাফ দিয়ে উঠে বললাম, আসসালামুয়ালাইকুম, নিন এইখানে বসুন।
মেয়েটি হাসি মুখে আমার সিটে বসল। বলল, আপনি কি সব সময় মেয়েদের এই রকম সিট ছেড়ে দেন?
আমি বললাম, জ্বী ছোটবেলা থেকেই। কিন্তু আমাকে দেখে কেউ কোনোদিন সিট ছেড়ে দেয়নি।

বিশ্ব রোড দিয়ে শাঁ শাঁ করে বাস চলছে।
বাসের জানালা খোলা, মেয়েটার চুল বাতাসে উড়ছে। একটু পরপর মেয়েটা আমার দিকে আর আমি মেয়েটার দিকে তাকাচ্ছি।
মেয়েটা চোখে খুব সুন্দর করে কাজল দিয়েছে। কপালে একটা ছোট টিপ। ঠোটে হয়তো হালকা গোলাপী লিপস্টিক দিয়েছে। দুই হাত ভর্তি কাঁচের চুড়ি। কোনো কারন ছাড়াই মেয়েটাকে আপন আপন লাগছে। কিছু মানুষ থাকে না- প্রথম দেখায় আপন আপন লাগে।

সময় তখন মধ্যদুপুর।
চারিদিকে কাঁচের মতোন স্বচ্ছ রোদ। তবে প্রচুর বাতাস আছে। ঘটনা চক্রে আমরা একই জাগায় দু'জন নামলাম।
মেয়েটি বলল, আমার খুব ইচ্ছা করছে আপনাকে একটা বার্গার আর কোক খাওয়াই।
আমি বললাম, নিশ্চয়'ই। চলুন।
আমরা একটা খুব বড় ফাস্টফুডের ঢুকলাম। দোকানে ঢুকার সাথে সাথে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এসি এত বাড়ানো!
আমরা কোনার দিকে একটা টেবিলে বসলাম। এদিকটায় ভিড় কম। দোকানে একটা ইংলীশ গান বাজছে। গায়ক চিৎকার করে গাইছে। মনে হয় যেন ঝগড়া করছে। গানের কথা গুলো এই রকম, ''Sag, wer will Beef? Neun in den Jeans, Renn oder schieß, yallah, fuck the police''

আমি আরাম করে বার্গার আর কোক খেলাম।
সকালে নাস্তা করা হয়নি। বেশ ক্ষিধে পেয়েছিল। মেয়েটি কিভাবে বুঝলো কে জানে! মায়ের জাত বলেই- মেয়েরা অনেক কিছু বুঝতে পারে।
মেয়েটি বলল, আপনার হাতে কাজ না থাকলে আমার সাথে সন্ধ্যা পর্যন্ত থাকুন। আমি মেয়েটার আন্তরিকতায় মুগ্ধ! এই যুগে এরকম মেয়েও আছে! অল্প সময়ে মেয়েটির সাথে আমার খুব ভাব হয়ে গেল। রাস্তা পার হওয়ার সময় মেয়েটি বলল, আমার হাত ধরো। আমি রাস্তা পার হতে পারি না। আমি মেয়েটির হাত ধরলাম। খুব নরম হাত। বললাম, ভয় নেই, আমি আছি।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×