
১। মুসলিমরা কেন জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে?
ধর্ম কখনও বলেনি তুমি গবেষণা করো না, কিছু আবিস্কার করো না, সমস্যা আমাদের ভিতরে। আমরা মুসলিমরা দিনে দিনে হচ্ছি অলস, টাকা হলেই করছি ফূর্তি, আর শেষ বয়সে তো তাবলীগ আছে। জীবনের চাহিদার প্রয়োজনে মানুষকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রযুক্তি শিখতে হবে। প্রযুক্তি দিবে অন্ধকার থেকে মুক্তি। আর ধর্ম দিবে কুসংস্কার।
২। ফুটপাত দিয়ে যারা বাইক চালায় এবং অপ্রয়োজনে হর্ন দেয়- তারা ছাগল।
৩। মালিবাগ থেকে গুলশান যাওয়ার পথে বাসে ঘুমিয়ে পড়লাম।
ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম একটা বিচ্ছিরি চেহারার লোক!
আমি বললাম- আপনি কে?
লোকোটি বলল- আমি ঈশ্বর!
আমি বললাম যা- ভাগ! ফাজিল!
বিচ্ছিরি চেহারার লোকটি চলে যেতে যেতে বলল- তোর খবর আছে! উপরে এসে নাও!
৪। দারিদ্র্য কাউরে মহান বানায় না বরং ছোটলোক বানায়...
৫। যারা কবিতা লিখতে পারে, তারা কবিতা লেখে। যারা গল্প লেখতে পারে, তারা গল্প লেখে। যারা প্রবন্ধ লেখতে পারে, তারা প্রবন্ধ লেখে। আর যারা কিছুই লেখতে পারে না, তারা অন্যকে লেখা শেখায়।
৬। বাজারে গেলাম। এক ঘন্টা পুরো বাজার ঘুরলাম। তারপর বাসায় চলে এলাম। প্রচন্ড দাম। সীমাহীন দাম। একটা ইলিশ মাছের দাম দিয়ে ছয় কেজি গরুর মাংস পাওয়া যায়। আমি বুঝি না দেশের মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে?
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




