আমার মরন
১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো আমার মৃত্যু হবে- গভীর রাতের অন্ধকারে
ঘর থাকবে অন্ধকার, আলোতে আমার ঘুম হয় না
বিছানায় গভীর ঘুমে থাকবো আমি, পাশে সুরভি।
ঘরের বাইরে জোছনা রাত, হু হু করে হাওয়া বইবে
গাছের পাতা শন শন শব্দে কাঁপবে, পেঁচা চেয়ে রবে নিরবে
কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না
এমন সময় আজরাইল এসে দাঁড়াবে আমার শিয়রে
শীতের রাতে নরম বিছানায় কম্বল গায়ে এই আমি
মুহুর্তের মধ্যে রুহ কবচ করে নিয়ে যাবে আজরাইল
পরদিন অনেক বেলা হবার পর সুরভি বুঝতে পারবে
তারপর একে একে জানতে পারবে সমস্ত পরিচিতরা
সুরভি কান্নায় ভেঙ্গে পড়বে। তারপর দাফন কাফন
দুই চারদিন আমাকে নিয়ে টুকটাক কথা হবে খুব
তারপর ভুলে যাবে। এই তো জীবন, এই তো নিয়ম। (এই তো গত রাতের আগের রাতের কথা। ঘুম আসছিল না। অথচ রাত তখন তিনটা। মনে হছে বুকে ব্যথা করছে। সম্ভবত গ্যাস্ট্রিকের ব্যথা। সুরভিকে ডাক দেইনি। ডাক দিলেই বেচারা ভয় পেয়ে যাবে। আমি বাম পাশ ফিরতেই- হুট করে খুব মৃত্যু চিন্তা এলো। আমি মোটেও ভয় পাইনি। অস্থির হইনি। তখন এই কবিতাটা মাথায় এলো। লিখবো না, লিখবো না করেও আজ লিখে ফেললাম। মনের আবেগ বুকের মধ্যে চেপে রাখা ঠিক না।
আমি কবিতা লিখতে পারি না। তবুও কবিতার মতোন করে কিছু একটা লেখার পর খুব শান্তি শান্তি লাগে।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।)
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন